আবারও একে অপরের শত্রু হয়ে উঠল পারুল রায়ান! নিজের মাকে বাঁচাতে একি করে বসলো পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

নবাগত অভিনেত্রী ঈশানি চ্যাটার্জি (Ishani Chatterjee) এবং জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এর জুটিতে বর্তমানে জমজমাট হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিক। দর্শকদের জন্য এই ধারাবাহিকে প্রতিদিনই থাকে নতুন নতুন টুইস্ট। আর দর্শক এই ধারাবাহিক বেশ মজার সাথে উপভোগ করেন। রায়ান পারুলের খুনসুঁটি মাখা সম্পর্ক, পারুলের শিরিনকে পদে পদে জব্দ করা দেখতে দর্শক বেশ পছন্দ করে। আর বিশেষ করে ধারাবাহিকে পারুলের চরিত্রটি দর্শকদের অত্যন্ত পছন্দের।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শিরিনের মায়ের কথামতো একটু দূরে গিয়ে পারুলের মাকে গুলি করে দেয়। পরের দিন খবরের কাগজে এই খবর ছড়িয়ে পড়ে কিন্তু পারুলের মায়ের ছবি কোথাও ছাপা হয় না। পারুল তো এই খবর জানতে পেরে নিজেকে আর সামলে রাখতে পারে না। তার সঙ্গে দেখা করতে এসে তার মায়ের মৃত্যু হয়েছে। এ কথাটা কিছুতেই মানতে পারে না। ঠিক করে পুলিশের কাছে গিয়ে তার মায়ের ডেড বডি চাইবে শেষ কাজ সম্পন্ন করার জন্য। সেই মতো পারুল সকলে মিলে যায় কিন্তু পুলিশ বডি দিতে চায়না অস্বীকার করে। তাই পারুল সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় লাইভ করার ভয় দেখায়। এদিকে এই সমস্ত ঘটনার সাথে পারুলদের যেই প্রাক্তন পুলিশ অফিসার সাহায্য করছিল তিনিও জড়িত আছেন। তারও এর পেছনে কোন স্বার্থ আছে। তাই অন্য একজনের বডি দিয়ে পারুলকে চুপ করানোর কথা বলেন তিনি।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 1 November, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ১ নভেম্বর আজকের পর্ব

পারুল সেই বডি নিয়েই শেষ কাজ করতে যায়। কিন্তু বারবার মুখাগ্নি করার সময় আগুন নিভে যাচ্ছিল। কতবার চেষ্টা করে আর তখনই সেখানে পুরোহিত জানান পারুল যার শেষ কাজ করতে এসেছে তার সঙ্গে পারুলের কোন রক্তের সম্পর্ক নেই। তখনই পারুল বুঝতে পারে হয়তো তার মা এখনো বেঁচে রয়েছে। এটাই বাবা ভুবনেশ্বরের ইঙ্গিত।

আসলে পারুলের মাকে গুলি করাই হয়নি। যে প্রাক্তন পুলিশ অফিসার পারুলদের সাহায্য করছিল তিনি পারুলের মাকে বাঁচিয়ে রাখতে বলেছেন। আসলে একসময় ওই গুন্ডাদের দল থেকে ওই পুলিশ অফিসারকে পারুলের মা বাঁচিয়েছিল। তাই তার উপকার তিনি ভোলেননি। আর এই উপকারের বদলেই পারুলের মাকে বাঁচিয়ে রেখেছেন তিনি। এদিকে পারুল তো কিছুতেই বাড়ি ফিরে যেতে চাইছে না। আর কলেজের প্রফেসর ফোন করে পারুলদের ফাইনাল এক্সাম নিয়ে সতর্ক করে দেয়, খুব তাড়াতাড়ি তাদের এক্সাম শুরু হবে।

আরও পড়ুনঃ লুকিয়ে থাকা অপরাধীকে সকলের সামনে ধরিয়ে দিল ফুলকি! মন্ত্রীর চাপে সব সত্যি স্বীকার করল দ্বীপ! মুক্ত অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব

পারুল ফিরে যেতে চাইছে না দেখে রায়ানও এখানে থেকে যেতে চায়। কিন্তু তারপরই পারুল কলকাতায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর পারুল এটাও জানে এখন যদি সে নিজের মাকে খুঁজতে যায় তাহলে যারা তাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তারা আবার তার মায়ের ক্ষতি করার চেষ্টা করবে। তাই পারুল ফিরে যায়। এদিকে বাড়িতে ফিরে সকলেই তো মেতে ওঠে তাদের নিয়ে। রায়ানের মা, কাকিমা, টগর এসব সহ্য করতে পারছিল না তাই পারুলের মাকে অপমান করতে শুরু করে কিন্তু পারুল তো ছেড়ে দেওয়ার পাত্রী নয় তার মাকে অপমান করা হচ্ছে দেখে সেও চুপ করে থাকে না উচিত জবাব দেয় সকলকে। এদিকে কলকাতায় ফিরে এসেই পারুল রায়ান আবারো একে অপরের শত্রু হয়ে উঠেছে। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button