রায়ান রুক্মিণীর প্রাণ বাঁচাতে মৃ’ত্যুর কোলে ঢলে পড়লো পারুল গোপাল! ভালবাসার মানুষটাকে বাঁচাতে পারলো না রায়ান!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে সিমেন্ট কারখানার আগুন লেগে ছারখার হয়ে যায় সব। আর সেই অবস্থায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে গ্রামের কাউকেই বাঁচানো যাবে না। পারুল গোপাল কি করবে বুঝতে পারে না। গ্রামের সকলে চারিদিকে ছোটাছুটি শুরু করেন। পারুল সকলকে শান্ত হয়ে একজায়গায় করে। আর বলে এই গ্যাস খুব তাড়াতাড়ি মাটিতে ছড়িয়ে পড়বে, তাই তাদের কোনো উঁচু জায়গায় যেতে হবে।

সেই মতনই পারুল গোপাল নিরাপদ ভাবে গ্রামের সকল মানুষকে গ্রামের কোনো উঁচু জায়গায় নিয়ে যাচ্ছিল। যাতে কারোর কোনো ক্ষতি না হয়। পারুল মাইকে ঘোষণা করে এক এক করে সকলকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। এদিকে এই সিমেন্ট কারখানার ব্লাস্টের সাথে শিরিনের মা জড়িয়ে আছে। তাই শিরিন মাকে বলে নিউজ চ্যানেল গুলোতে এই খবর না করতে, যাতে তিনি কোনভাবেই না ফেঁসে যান। আসলে রায়ান অবধি যাতে এই খবর না পৌঁছায় তার ব্যবস্থা করে শিরিন, আর পারুল মারা যায়।
এদিকে গ্যাস ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। সেখানে উপস্থিত দুজন ছেলে পারুলের কথা না শুনে নিচে নেমে যায়। আর সেই গ্যাস নাকে যেতেই মৃত্যু হয় তাদের। কিন্তু ধীরে ধীরে গ্যাস উপরের দিকে উঠতে শুরু করে। অনেকেই অসুস্থ হয়ে পড়ে। পারুলের মা ভাই অসুস্থ হয়ে পড়ে। আর এই খবর ফোনে দেখতে পায় রুক্মিণী।
আরও পড়ুনঃ ডিএনএ টেস্টেই পর্দা ফাঁস! বেরিয়ে এলো বড় রাজার আসল পরিচয়! রিপোর্ট দেখে নিজেও হতবাক নায়িকা!
রুক্মিণী আগুপিছু কিছু না ভেবে, নিজের ভবিষ্যতের কথা না ভেবে রায়ানকে তখনই গাড়ি ঘোরাতে বলে। আর গোপাল পারুলের পাশে দাঁড়াতে ছুটে আসে রায়ান রুক্মিণী। পারুল গোপাল তাদের সাবধান করার জন্য এগিয়ে আসে। কিন্তু নিচে নামার সাথে সাথে পারুল আর গোপাল অজ্ঞান হয়ে যায়। পারুলের জ্ঞান ফিরছে না দেখে রায়ান রুক্মিণীকে বলে পারুলকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। এবারে দেখার অপেক্ষা পারুলকে বাঁচাতে পারে কিনা রায়ান।

