সংযুক্তা-শিঞ্জিনীর ভয়ঙ্কর রূপ ফাঁস! অহংকার ভুলে পারুলের পায়ে পড়লো শিরিন! শত্রুর হাত ধরে কি বাবাকে বাঁচাতে পারবে পারুল? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, সব সত্যি সামনে আসার পর সৌমিত্রবাবু আর হাত গুটিয়ে বসে থাকেননি। তিনি তাঁর জীবনের সবচেয়ে বড় ও কঠিন সিদ্ধান্তটি নিয়ে নেন। এতদিনের সব অন্যায়, অত্যাচার আর নোংরা ষড়যন্ত্রের শাস্তি হিসেবে তিনি শিরিন ও শিঞ্জিনীকে তৎক্ষণাৎ তাঁর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু বাড়ি থেকে তাড়িত হওয়ার চরম অপমানের মুহূর্তেও শিরিনের ভেতরের অহংকার ও জেদ বিন্দুমাত্র কমেনি। উল্টে সে সৌমিত্রবাবুকে চরম অপমান করে বসে এবং দাবি করে যে তাঁর নিজস্ব কোনো বুদ্ধি নেই, তিনি আসলে অন্যের ইশারায় চলছেন।

সৌমিত্রবাবুর নামে এমন আপত্তিকর ও অপমানজনক কথা শুনে পারুল আর চুপ করে থাকতে পারেনি। এতদিন যে মেয়েটি মুখ বুজে সব অন্যায় সহ্য করে এসেছে, সে আজ তার বাবার সম্মান রক্ষার্থে বাঘিনীর মতো রুখে দাঁড়ায়। সে সোজা গিয়ে শিরিনের গালে একটি সজোরে চড় কষিয়ে দেয় এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে, তার বাবার নামে আর একটাও খারাপ কথা বললে সে কাউকেই ছেড়ে কথা বলবে না। এই ঘটনাটি প্রমাণ করে দেয় যে, রক্তের সম্পর্কের টান পারুলকে অন্যায়ের বিরুদ্ধে কতটা সাহসী ও শক্তিশালী করে তুলেছে।

এই ঘটনার পর থেকে গল্পের মোড় সম্পূর্ণ অন্যদিকে ঘুরে গেছে। এতদিন ধরে যে সম্পর্কের সত্যিতা আড়ালে লুকিয়ে ছিল, তা এখন সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার। তবে প্রশ্ন উঠছে, শিরিন আর শিঞ্জিনী কি এত সহজে নিজেদের হার মেনে নেবে? নাকি বাড়ি থেকে বের হয়ে গিয়ে তারা পারুল আর সৌমিত্রবাবুর বড় কোনো ক্ষতি করার জন্য নতুন কোনো চাল চালবে—তা নিয়ে দর্শকদের মনে কৌতুহল দানা বাঁধছে।

কিন্তু আগামী পর্বে গল্পে আসতে চলেছে এক অভাবনীয় টুইস্ট। যে শিরিন এতদিন পারুলকে নিজের সবচেয়ে বড় শত্রু ভাবত, পরিস্থিতি বদলে যাওয়ায় এবার তাকেই পারুলের কাছে হাত পাততে হবে। আসলে শিরিন জানতে পারে যে সংযুক্তা আর শিঞ্জিনী মিলে সৌমিত্রবাবুকে চিরতরে সরিয়ে দেওয়ার অর্থাৎ মেরে ফেলার পরিকল্পনা করছে। শিরিন যখন তাদের এই নৃশংস প্ল্যান ধরে ফেলে প্রতিবাদ করে, তখন শিঞ্জিনী তাকে এই সব বিষয় থেকে দূরে থাকার হুমকি দেয়। বাবার প্রাণ সংশয়ের কথা বুঝতে পেরে শিরিন ভেতরে ভেতরে ভীষণভাবে কেঁপে ওঠে।

আরও পড়ুনঃ ‘রচনার এই নতুন গুণটা আমার জানা ছিল না!’ ‘ও অনেক ছোট, এসব ছেলেমানুষি!’ ‘ফেসবুক-ইনস্টাগ্রাম একদম জমিয়ে দিচ্ছে!’ রচনা বন্দোপাধ্যায়কে নিয়ে মজার সুরে চিরঞ্জিত চক্রবর্তী!

নিজের বাবার জীবন বাঁচাতে আর কোনো উপায় না দেখে শিরিন শেষমেশ ছুটে যায় পারুলের কাছে। নিজের সমস্ত অহংকার, রাগ আর অহমিকা ভুলে সে পারুলের সামনে দাঁড়িয়ে সৌমিত্রবাবুকে বাঁচানোর জন্য আকুল অনুরোধ জানায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো—যে শিরিন এতদিন পারুলের ক্ষতি করে এসেছে, পারুল কি এখন তার কথা বিশ্বাস করবে? নাকি এই অবিশ্বাস আর দোলাচলের মাঝেই সৌমিত্রবাবুর কোনো বড় ক্ষতি হয়ে যাবে এবং সবকিছু বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যাবে? তা জানতে আমাদের আগামী পর্বের দিকে চোখ রাখতে হবে।

Back to top button