পারুলকে ভুল বুঝে বোকামি করে বসলো রায়ান! নতুন সম্পর্ক শুরুর আগেই কি তবে শেষ হয়ে গেলো সব? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার পর্দায় শুরু হওয়া ‘পরিণীতা’ ধারাবাহিকটি শুরু থেকেই অন্য স্বাদের গল্পের জন্য দর্শকদের নজর কেড়েছে। এক সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে পারুল এবং প্রভাবশালী পরিবারের ছেলে রায়ানের জীবন নিয়েই এগিয়ে চলেছে এই ধারাবাহিক। পারুল হলো অত্যন্ত সাহসী এবং স্পষ্টবাদী। অন্যদিকে রায়ান উচ্চবিত্ত পরিবারের সন্তান। ভাগ্যের পরিহাসে এবং পরিস্থিতির চাপে এই দুই বিপরীত মেরুর মানুষের বিয়ে হয়।

ধারাবাহিকে দর্শকদের আকর্ষণ ধরে রাখার জন্য প্রতিদিনই নতুন নতুন টুইস্ট নিয়ে আসা হয়। সম্প্রতি সেরকমই রায়ান পারুলের সম্পর্কে নতুন টুইস্ট এসেছে। রায়ান যে পারুলকে ভালবেসে ফেলেছে সেটা বুঝতে পারছেন দর্শক। কিন্তু এখনো পারুলকে নিজের মনের কথা জানায়নি। এদিকে পারুল ভাবছে রায়ান হয়তো তাকে নয় অন্য কাউকে ভালোবাসে। আর এরই মাঝে মাঝে আসে পারুল রায়ানের অফিসে নতুন বস অনিরুদ্ধ।

অনিরুদ্ধ এবং পারুলের মধ্যে সুন্দর সম্পর্ক দেখে রায়ানের মনে সন্দেহের বীজ তৈরি হয়। রায়ান ভাবে হয়তো বস এবং পারুলের মধ্যে অন্য কোন সম্পর্ক রয়েছে। তার জন্য রায়ান ভুল বোঝে এবং মনে মনে হিংসা করতে থাকে। এই নিয়েই এখন দুজনের সম্পর্কে সমীকরণ এগোচ্ছে। আর অন্যদিকে পারুলদের অফিসের সংযুক্তা ম্যাডাম বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত সেটা প্রমাণ করতেই এখন দলবেঁধে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করছে রায়ান পারুল এবং অনিরুদ্ধ।

তিনজনে মিলে সংযুক্তার বাড়িতে গিয়ে সেখানে তল্লাশি করতে করতে একটি গুপ্তঘর খুঁজে পায়। আর সেই ঘরের মধ্যেই লুকানো রয়েছে সমস্ত দামি দামি অ্যান্টিক জিনিসপত্র। সেগুলোর দাম কয়েক কোটি টাকা কিভাবে সংযুক্তা এই সমস্ত জিনিস ব্যবহার করে কোথা থেকে সে এত টাকা পেল সেই নিয়ে এখন রহস্য তৈরি হয়েছে। অন্যদিকে আবার অনিরুদ্ধর রায়ানের পিসিকে বেশ মনে ধরেছে সেটা পারুল বুঝতে পেরেছে। কিন্তু রায়ান এখনো বুঝতে পারেনি। তাই জন্য রায়ানের মনে পারুল এবং অনিরুদ্ধকে নিয়ে সংশয় চলছে।

আরও পড়ুনঃ ‘অনেক বড় ভুল করেছি, তবে এবার…’ হাসপাতাল থেকে ফিরেই গায়িকার নতুন উপলব্ধি! প্রবাহর সঙ্গে কি আর বৈবাহিক সম্পর্ক রাখবেন দেবলীনা?

এদিকে সংযুক্তার বাড়িতে তল্লাশি করতে গিয়ে অল্পের জন্য রক্ষা পায় তারা তিনজন। সংযুক্তা বিদেশ থেকে সেদিনই বাড়িতে ফিরে আসে একটুর জন্য সতর্ক হয়ে যায় পারুল। তারপর অনিরুদ্ধ পারুলকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কোম্পানির অ্যাকাউন্ট চেক করার জন্য প্ল্যান করতে থাকে আর রায়ান সেটা আড়াল থেকে দেখে নেয়। যদিও রায়ান বুঝতে পারে না কেন পারুল এবং অনিরুদ্ধ আলাদা কথা বলছে তাকে না নিয়ে। পরের দিন অফিসে রায়ানকে ছাড়াই পারুল এবং অনিরুদ্ধ একাউন্ট চেক করতে যায় তখনই ঘটে বিপদ। এক অজানা অজ্ঞাত পরিচিত ব্যক্তি আসে অনিরুদ্ধ এবং পারুলকে হাতেনাতে ধরতে কিন্তু কে সে সেটা এখনো জানা যায়নি। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button