অভিমানী পারুলের শেষ চাল, পারুলের জালে কি ধরা দেবে রায়ানের লুকানো প্রেম?

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুলের মনের ভেতর এখন এক অদ্ভুত ঝড় বয়ে চলেছে। সে বুঝতে পারল, রায়ানের মনের গভীরে কে আছে তা শিরিন আগে থেকেই জানত, অথচ আসল মানুষটি হয়েও পারুল নিজে এতদিন অন্ধকারের মধ্যে ছিল। শিরিনের পরাজয় হলেও পারুলের মনের জ্বালা মিটল না। এরই মধ্যে তাদের ডিভোর্সের মামলা কোর্টে ওঠে। পারুলকে চিরতরে হারিয়ে ফেলার ভয়ে রায়ান ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ে। ভালোবাসার টানে নাকি হারানোর ভয়ে ঠিক বুঝে ওঠার আগেই রায়ান এক পাগলামি করে বসে। পারুল যেন কোর্টে যেতে না পারে, সেজন্য সে গোপনে পারুলের খাওয়ার জলে জোলাপ মিশিয়ে দেয়, যাতে অসুস্থতার কারণে সে বাড়িতেই আটকে থাকে।
পরদিন সকালে পারুলের শরীর এতটাই খারাপ হয়ে পড়ে যে তার পক্ষে কোর্টে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। রায়ান যখন ভাবছে সে সফল হয়েছে, ঠিক তখনই ঋত্বিক বাবু একটি ভিডিও ফুটেজ পারুলকে দেখান। সেখানে পরিষ্কার দেখা যায় যে রায়ান নিজেই সেই কাণ্ডটি করেছে। প্রমাণ দেখে পারুল রাগে ও দুঃখে পাথর হয়ে যায়। তবে ঋত্বিক বাবু তাকে শান্ত করে বোঝান যে, রায়ান কেবল ডিভোর্স আটকাতেই এই পথ বেছে নিয়েছে। পরিবারের বড়রা, যেমন পিসি মনি আর ঠাম্মিও রায়ানের পক্ষ নিয়ে বলেন, রায়ান আসলে মুখ ফুটে ভালোবাসার কথা বলতে পারে না বলেই এমন অবুঝের মতো আচরণ করছে। তার জেদ অনেকটা তার দাদুর মতো, যে হার মানতে জানে না।

বড়দের কথা শুনে পারুলের মনের অভিমান এবার জেদে রূপান্তরিত হয়। সে মনে মনে ঠিক করে, রায়ান যদি তাকে ভালোই বাসে, তবে কেন সেটা সবার সামনে স্বীকার করছে না? এই লুকোচুরির শেষ দেখার জন্য পারুল একটি চ্যালেঞ্জ নেয়। সে বাড়ির সবার সামনে দৃঢ় গলায় ঘোষণা দেয় যে, রায়ানের এই ছেলেমানুষি সে আর মেনে নেবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সে এমন কিছু করবে যাতে রায়ান নিজের মুখে তার ভালোবাসার কথা স্বীকার করতে বাধ্য হয়। শুরু হয় এক নতুন মনস্তাত্ত্বিক খেলা, যেখানে পারুলের লক্ষ্য হলো রায়ানের মনের গোপন সিন্দুকটি খোলা।
সবাইকে অবাক করে দিয়ে পারুল রায়ানের কাছে গিয়ে এক নতুন প্রস্তাব রাখে। সে বলে, “আমাদের তো বিচ্ছেদ হয়েই যাবে, তার আগে শেষবারের মতো চল কোথাও থেকে ঘুরে আসি।” যে পারুল এতদিন রায়ানের ছায়া এড়িয়ে চলত, তার মুখে এমন কথা শুনে রায়ান ভীষণ অবাক হয়। পারুল নিজেই পরিকল্পনা করে বলে যে, তারা আজ দুপুরে ‘Cafe The 22’-এ একসঙ্গে লাঞ্চ করবে। রায়ান কিছুটা সন্দিহান হলেও পারুলের এই সান্নিধ্য পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না। সে কোনো তর্কে না গিয়ে দ্রুত তৈরি হতে চলে যায়, যদিও পারুলের মনের ভেতরে কী চলছে তা সে বুঝতে পারে না।
আরও পড়ুন: বিয়ে করতে হলে হতে হবে ‘কোটিপতি’! বিয়ের প্রস্তাব দিতেই মধুবনীর ডিমান্ড, মধুবনীর কঠিন শর্তে কী জবাব দিয়েছিলেন অভিনেতা রাজা গোস্বামী?
বাইরে থেকে পারুলকে খুব শান্ত আর আত্মবিশ্বাসী মনে হলেও, ভেতরে ভেতরে সে এক বিশাল ঝুঁকি নিচ্ছে। সে জানে, এই শেষ চেষ্টা যদি ব্যর্থ হয়, তবে তাদের সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। ক্যাফেতে যাওয়ার এই পরিকল্পনা কেবল খাওয়ার জন্য নয়, বরং রায়ানের মুখ থেকে সত্যিটা বের করে আনার এক সুক্ষ্ম ফাঁদ। মনের মধ্যে ভয় আর অনিশ্চয়তা নিয়ে পারুল মনে মনে প্রার্থনা করতে থাকে যেন সবটা তার পরিকল্পনা মতোই ঘটে। এই আউটিং কি তাদের ভাঙা সংসারকে জোড়া লাগাবে, নাকি এটিই হবে তাদের শেষ দেখা সেই উত্তর পাওয়ার জন্যই শুরু হয় তাদের এই নতুন যাত্রা।

