পল্লবীর জন্যই গুরুতর জ’খম আদি! ভাঙা হাত নিয়ে কমলা কাকিমার বাড়িতে হাজির সে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, প্রীতির উৎসাহে শান্তনু অবশেষে এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে নিজের ব্যবসা শুরু করার লক্ষ্যে ব্যাংক থেকে লোন নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মনে হচ্ছে, শান্তনুর জীবনে এর মাধ্যমে একটা একেবারে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। অন্যদিকে, সমরও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। সেও বীণার নামে ব্যাংক থেকে লোন নেওয়ার এক গোপন পরিকল্পনা করছে। তবে সমরের এই সিদ্ধান্তের পেছনে আসল উদ্দেশ্যটা ঠিক কী, সেটাই এখন দেখার বিষয়। তার এই পদক্ষেপ আগামীতে পুরো পরিবারের সম্পর্ক, বিশ্বাস আর ভবিষ্যতের ওপর একটা বড় প্রভাব ফেলতে পারে।
অন্যদিক, পল্লবী আবারও নিজের চেনা স্বভাবসুলভ ভঙ্গিতে আদিকে আচ্ছা করে ঝাড় দিয়ে বিদায় করে দিল। কিন্তু মজার বিষয় হলো, যেই সে নিজে কোনো বিপদে পড়ল, অমনি সাহায্যের জন্য আবার সেই আদিকেই ফোন করে বসল। আসলে পল্লবী আদিত্যকে মারার জন্য একটা সুপারি বা চুক্তি দিয়েছিল। আদিত্যও অক্ষরে অক্ষরে সেই কথা পালন করতে গিয়ে নিজেকে এমনভাবে আহত করে ফেলে যে, সে বেশ গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
এদিকে আদিত্যের এই অসুস্থতার মাঝেই তাদের বাড়িতে পাত্রী পক্ষ আসার কথা ঠিক হয়। বাড়ির সবাই তো আর ভেতরের আসল ঘটনা জানে না! তাই পাত্রী পক্ষের সামনে নিয়ে যাওয়ার জন্য বাড়ির লোক মিলে অসুস্থ আদিত্যকে জোর করে স্নান করিয়ে দেয়। অসুস্থ শরীরে জোর করে স্নান করানোর এই মজার অথচ হুলস্থুল ঘটনাটি আগামী পর্বের উত্তেজনা আর কৌতুহলকে আরও অনেক বাড়িয়ে তুলেছে।
গল্পের মোড় অন্যদিকে ঘোরে যখন ঝিনুকের সঙ্গে অসভ্য আচরণ করা তিনজনকে সম্রাট নিজের গাড়ি চাপা দিয়ে একেবারে শেষ করে দেয়। দৃশ্যটা সত্যিই গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর ছিল। তবে তার থেকেও বেশি ভয়ংকর লেগেছে কাজটা করার পর সম্রাটের মুখের সেই অদ্ভুত ও শান্ত হাসি দেখে। সম্রাট যে ঝিনুককে কতটা ভালোবাসে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই ভালোবাসা এখন ধীরে ধীরে এক মারাত্মক আবেশ-এ বদলে যাচ্ছে। ঝিনুকের দিকে কেউ খারাপ নজরে তাকালে সে আর কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না।
আরও পড়ুনঃ ‘ওটা আমার ভিটামিন, সারাদিনে চাই-ই চাই!’ ‘জানি ও একটু ব্যাতিক্রম, তবে ওর মতন করে… ‘ নাতনি নয়নের মণি! ছেলে আবিরের একমাত্র মেয়েকে নিয়ে কি বললেন দিদা রুমকি চ্যাটার্জি?
আগামী পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও বড় চমক। দেখা যাবে, আদি তার ভাঙা হাত নিয়ে পল্লবীর বাড়িতে হাজির হয়েছে। সে বাড়ির সবাইকে বানিয়ে বলে যে, তার এক গোপন শত্রু নাকি তার এই অবস্থা করেছে। আদির এই কথা শুনে ঠাম্মি রেগে গিয়ে বলে, সেই শত্রুর খোঁজ জানতে পারলে সে নিজে গিয়ে তার গালে একটা বড়সড় চড় মেরে আসবে! সব মিলিয়ে আগামী পর্বগুলো যে বেশ জমজমাট হতে চলেছে, তা বলাই বাহুল্য।

