না জানিয়েই আংটি বদলের আয়োজন! বাবার মুখের ওপর নিজের মতামত জানিয়ে দিল আদি! তারপরেই চরম পদক্ষেপ নিল সে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, আদির ঠাকুমা যখন সবার সামনে কমলাকে অপমান করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে সেখানে হন্তদন্ত হয়ে ছুটে আসেন কমলার বড় বৌমা বীণা। তিনি কমলার হাতে একটি সোনার কয়েন তুলে দিয়ে জানান যে, সেটি বাড়ির মেঝাতেই পড়েছিল। এরপর কমলা সেই সোনার কয়েনটি আদির মায়ের হাতে দিয়ে বলেন, এটি তাঁদের পক্ষ থেকে আদির জন্য একটি ছোট উপহার, যা তিনি যেন আদির হাতে তুলে দেন।

আসলে আদির জন্য কেনা ওই সোনার কয়েনটির লোভে পড়ে সেটি লুকিয়ে ফেলেছিলেন কমলার বড় ছেলে সমর। তবে তাঁর স্ত্রী বীণা বিষয়টি দেখে ফেলেন। সততার তাগিদে এবং স্বামীর এই অন্যায়ের বিরুদ্ধে গিয়ে বীণা শ্বশুড়-শাশুড়ি তথা পুরো পরিবারের মান বাঁচাতে স্বামীর কাছ থেকে কয়েনটি কেড়ে নেন। তারপরই তিনি ছুটে এসে সেটি তাঁর শাশুড়ি কমলার হাতে তুলে দেন।

শ্বাশুড়ির হাতে কয়েনটি দেওয়ার পর কমলা সেটি আদির মায়ের হাতে তুলে দেন উপহার হিসেবে। এর পরেই তাঁরা আর এক মুহূর্তও সেখানে অপেক্ষা না করে সবাইকে বিদায় জানিয়ে চলে যান। তবে সমর যে এমন একটি অন্যায় কাজ করেছিলেন, সে বিষয়ে কমলা বা পরিবারের অন্য কেউই কিছু জানতে পারেন না।

অন্যদিকে আগামী পর্বে দেখা যাবে, আদি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তার বাবাকে প্রশ্ন করে—কেন তাকে না জানিয়েই তার আংটি বদল বা এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়েছিল? আদির বাবা তাকে স্পষ্ট জানিয়ে দেন যে, এখন থেকে তিনি যা বলবেন আদি তা-ই করতে বাধ্য এবং এটাই তাঁর শেষ কথা।

আরও পড়ুনঃ বাড়ির মেঝেতেই লুকিয়ে আসল রহস্য! কমলার মান বাঁচাল বড় বৌমার বুদ্ধি! শেষ মুহূর্তে ঘুরে গেল গল্প! আদির পরিবারকে কমলার মোক্ষম জবাব! দুর্ধর্ষ আজকের পর্ব

বাবার কঠোর মনোভাবের পরেও আদি পিছু হটে না। সে বাবার বিরুদ্ধে গিয়ে জানিয়ে দেয় যে, জোর করে করানো এই এঙ্গেজমেন্টের তার কাছে কোনো মূল্য নেই এবং সে কোনোভাবেই এই সম্বন্ধ মেনে নেবে না। এই কথা বলে সে নিজের হাত থেকে এঙ্গেজমেন্টের আংটিটি খুলে রেখে দেয়।

Back to top button