শেষ মুহূর্তে ভয়ংকর বিপদের মুখে ঝিনুক! স্ত্রীর প্রাণ বাঁচাতে পারবে তো সম্রাট? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, স্কুলে পৌঁছে মিঠিকে না দেখতে পেয়ে পল্লবী চরম আতঙ্ক ও ব্যাকুলতায় ভেঙে পড়ে। সন্তানকে না পেয়ে সে ব্যাকুল হয়ে তখনই সুপর্ণাকে ফোন করে মিঠির খোঁজ জানতে চায়। ফোনে সুপর্ণা তাকে ঠান্ডা গলায় জানায় যে স্কুলের বাইরে একটি গাড়ি পাঠানো হচ্ছে। সুপর্ণা স্পষ্ট জানিয়ে দেয়, সে যেন কোনো প্রশ্ন না করে চুপচাপ সেই গাড়িতে উঠে পড়ে, তবেই সে মিঠির কাছে পৌঁছাতে পারবে। নিজের সন্তানের নিরাপত্তার কথা ভেবে পল্লবী আর অন্য কিছু না ভেবে সোজা সেই গাড়িতে গিয়ে ওঠে।
গাড়িতে ওঠার পর পল্লবী বুঝতে পারে যে সুপর্ণার নির্দেশে তাকে ও মিঠিকে অ’পহরণ করা হয়েছে। কিন্তু সে সাহসে ভর করে সুযোগের অপেক্ষায় থাকে। উপযুক্ত সময় বুঝে পল্লবী গাড়ির ড্রাইভারকে কাবু করে তার ফোনটি জোগাড় করে ফেলে। সেখান থেকে সে দ্রুত ঝিনুককে একটি মেসেজ পাঠায়। মেসেজে সে বিস্তারিত জানায় যে সুপর্ণা তাদের দুজনকে অপহরণ করেছে এবং গাড়িটি ঠিক কোন রাস্তার দিকে যাচ্ছে।
এনগেজমেন্টের অনুষ্ঠানে যাওয়ার পথে ঝিনুক পল্লবীর এই সাহায্যের আকুতি শুনতে পায় এবং সঙ্গে সঙ্গে সম্রাটকে বিষয়টি জানায়। দুজনে দেরি না করে পল্লবীকে বাঁচাতে রওনা হয়ে যায়। ওদিকে গাড়ির গুন্ডারা যখন পল্লবীকে আ’ক্রমণ করতে যায়, ঠিক তখনই সম্রাট ও ঝিনুক সেখানে ঘটনাস্থলে পৌঁছে যায়। সম্রাট সাহসিকতার সাথে গুন্ডাদের সঙ্গে লড়াই করে পল্লবীকে কোনো রকমে উদ্ধার করে সেখান থেকে পালিয়ে যায়।
প্রাণ বাঁচাতে পালাতে পালাতে তারা সবাই মিলে একটি পরিত্যক্ত বন্ধ গোডাউনে আশ্রয় নেয়। কিন্তু গুন্ডারাও পিছু ছাড়েনি, তারাও তাদের পিছু ধাওয়া করে ঠিক সেই গোডাউনে এসে পৌঁছায়। গুন্ডাদের চোখ এড়িয়ে নিজেদের প্রাণ বাঁচাতে পল্লবী, ঝিনুক ও সম্রাট আপ্রাণ চেষ্টা করতে থাকে এবং সেখানে লুকিয়ে পড়ার পথ খুঁজতে থাকে।
আরও পড়ুনঃ টাকার চিন্তায় ঘুম উড়লো শ্রীনিবাসের! ঝিনুককে নিয়ে আবারও সন্দেহ দাদা বাঁধলো সম্রাটের মনে! কী হবে এর পরিণতি? দুর্ধর্ষ আজকের পর্ব
অন্যদিকে, বাড়ির লোকেরা না জানিয়ে এঙ্গেজমেন্ট ঠিক করায় আদিত্য ও রোহিনী কেউই এই বিষয়ে আগে থেকে কিছু জানত না। আদিত্য সারাক্ষণ পল্লবীর কথা ভেবেই মনে মনে অস্থির হয়ে উঠছে। এদিকে গোডাউনে লুকিয়ে থাকার সময় হঠাৎ পল্লবী ও সম্রাট একপাশে আলাদা হয়ে পড়ে, আর ঝিনুক একা গুন্ডাদের একদম সামনাসামনি চলে আসে। গুন্ডারা মুহূর্তের মধ্যে ঝিনুককে লক্ষ্য করে ব’ন্দুক তাক করে ধরে। এখন আগামী পর্বে দেখার বিষয়, সম্রাট কি পারবে ঝিনুককে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে?

