গাড়ির ড্রাইভারকে কাবু করে পল্লবীর নতুন চাল! প্রাণের ঝুঁকি নিয়ে ঝিনুকের কাছে সাহায্য চাইলো পল্লবী! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, আদিত্য ও রোহিনীর এনগেজমেন্টের বহুল প্রতীক্ষিত দিনটি অবশেষে এসে উপস্থিত হয়। শুভ অনুষ্ঠানকে কেন্দ্র করে চারদিকে সাজসাজ রব এবং জোরকদমে তোড়জোড় শুরু হয়ে যায়। কিন্তু এই আনন্দের আবহেই জটিলতা সৃষ্টি হয়, যখন শ্রীনিবাস প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ব্যাংকে যায়। ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায় যে টাকা হাতে পেতে আরো তিন-চার দিন সময় লাগবে। এত গুরুত্বপূর্ণ সময়ে টাকার ব্যবস্থা না হওয়ায় শ্রীনিবাস মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে।

অন্যদিকে, ঝিনুক তার দিদির সঙ্গে ফোনে কথা বলার সময় আড়াল থেকে গোপনে সম্রাট তা শুনে ফেলে। সম্রাট মনে মনে সন্দেহ করতে শুরু করে যে এনগেজমেন্টের অনুষ্ঠানে নিশ্চয়ই ঝিনুকের সেই বিশেষ ও ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবে। ঝিনুকের প্রতি সম্রাটের মনে এই কদর্য সন্দেহের বীজ প্রতিনিয়ত আরো গভীর হতে থাকে এবং তার আচরণকে প্রভাবিত করতে শুরু করে।

একই সময়ে, নিজেদের কুটিল পরিকল্পনা অনুযায়ী আদিত্যের এনগেজমেন্ট ভেস্তে দেওয়ার উদ্দেশ্যে সুপর্ণা এবং আদিত্যের বৌদি তৎপর হয়ে ওঠে। আদিত্যের বৌদি রোহিনীকে ডেকে জানায় যে আজই তাদের এনগেজমেন্ট, তাই সে যেন সুন্দরভাবে সেজেগুজে তৈরি হয়ে নেয়। অন্যদিকে, পল্লবীর স্পষ্ট নিষেধাজ্ঞা ও সতর্কতা সত্ত্বেও সুপর্ণা স্কুলে গিয়ে ছোট মিঠিকে সঙ্গে করে তুলে নিয়ে আসে।

স্কুলে পৌঁছে মিঠিকে না পেয়ে পল্লবী চরম আতঙ্ক ও ব্যাকুলতায় ভেঙে পড়ে। সে সঙ্গে সঙ্গে সুপর্ণাকে ফোন করে মিঠির খোঁজ জানতে চাইলে সুপর্ণা তাকে জানায় যে একটি গাড়ি পাঠানো হচ্ছে এবং সে যেন চুপচাপ সেই গাড়িতে উঠে পড়ে। একমাত্র তবেই সে মিঠির কাছে পৌঁছাতে পারবে। নিজের সন্তানের নিরাপত্তার কথা ভেবে পল্লবী আর কোনো দিক না ভেবে সোজা সেই গাড়িতে উঠে পড়ে।

আরও পড়ুনঃ টাকার চিন্তায় ঘুম উড়লো শ্রীনিবাসের! ঝিনুককে নিয়ে আবারও সন্দেহ দাদা বাঁধলো সম্রাটের মনে! কী হবে এর পরিণতি? দুর্ধর্ষ আজকের পর্ব

পরবর্তী পর্বে দেখা যাবে যে, পল্লবী বুঝতে পারে তাকে ও মিঠিকে সুপর্ণার নির্দেশে কি’ডন্যাপ করা হয়েছে। সুযোগ বুঝে সে গাড়ির ড্রাইভারকে কাবু করে ফোন জোগাড় করে এবং ঝিনুককে মেসেজ পাঠায়। মেসেজে সে বিস্তারিত জানায় যে সুপর্ণা মিঠিকে ও তাকে অ’পহরণ করেছে এবং গাড়িটি কোন দিকে যাচ্ছে। এনগেজমেন্টের অনুষ্ঠানে যাওয়ার পথে ঝিনুক ও সম্রাট সেই সাহায্য প্রার্থনা শুনতে পায়। এখন দেখার বিষয়, ঝিনুক আর সম্রাট মিলে পল্লবী ও মিঠিকে উদ্ধার করতে পারে কিনা।

Back to top button