ঝিনুকের গোপন তথ্য ফাঁস করতে গিয়ে নিজেই বিপাকে দিদি? অঞ্জুকে অ’পহরণ করে মুখ বন্ধ করার চক্রান্ত সম্রাটের! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, ফোনে নেটওয়ার্ক ফিরতেই ঝিনুক আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। মনের ভেতর জমে থাকা সব রাগ আর অভিমান উজাড় করে দিয়ে সে তড়িঘড়ি রণকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেয়। কাঁপা কাঁপা গলায় ঝিনুক বলে, রণ নাকি তাকে একদম ভুলে গেছে। তার জীবনে এত বড় বড় অঘটন আর তোলপাড় হয়ে যাওয়ার পরও রণ একবারের জন্যও তার কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি।

ঝিনুক যখন মনের ক্ষোভ উজাড় করে ফোনে কথা বলছিল, ঠিক তখনই আড়ালে সিঁড়িতে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে সম্রাট। মেসেজের প্রতিটি শব্দ শুনে সম্রাটের রাগ যেন মাথায় চড়ে যায়। সে রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেও, কোনোভাবেই বুঝে উঠতে পারে না যে ঝিনুক ফোনের ওপারে ঠিক কার সঙ্গে কথা বলছিল বা কার ওপর তার এত রাগ-অভিমান।

অন্যদিকে ঝিনুক বাড়ি থেকে হঠাৎ পালিয়ে যাওয়ার পর থেকেই তার বড় দিদি অঞ্জুর মনে নানা রকম সন্দেহের দানা বাঁধতে শুরু করে। ঝিনুক একদম অনায়াসে মুখের উপর চরম মিথ্যে বলায়, বাড়ির সবাই উল্টে অঞ্জুকে ভুল বোঝে এবং তাকেই মিথ্যেবাদী মনে করে। নিজের সততা প্রমাণ করতে এবং ঝিনুকের আসল সত্যিটা জানতে অঞ্জু আবারও জেদ ধরে ঝিনুকের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

অঞ্জু যখন ঝিনুকের খোঁজে এগোচ্ছিল, ঠিক তখনই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সম্রাট পেছন থেকে অতর্কিতে এসে অঞ্জুকে তুলে নিয়ে যায়। অঞ্জুকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে তার মুখ পুরোপুরি বন্ধ রাখার উদ্দেশ্যেই সম্রাট তাকে কিডন্যাপ করে একটা অজানা জায়গায় আটকে ফেলে, যাতে বাড়ির আসল সত্যি আর বাইরে না আসতে পারে।

আরও পড়ুনঃ চরম অপমান সয়েও সাহসিকতার নজির! শত্রুর ডেরায় ঢুকতেই বিরাট পদক্ষেপ নিল পারুল! সকলের সামনে রাহুলকে থাপ্পড় মেরে উচিত শিক্ষা দিল সে!

এরই মাঝে আদিত্য ও পল্লবীর সম্পর্কে এক নতুন মোড় আসে। পল্লবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দরকারি কাগজপত্র আদিত্যর কাছেই জমা ছিল, কিন্তু আদিত্য নিজের উদ্দেশ্যেই সেগুলো ইচ্ছে করে পল্লবীর থেকে লুকিয়ে রাখে। কাগজপত্রের খোঁজে বাধ্য হয়ে পল্লবী যখন আদিত্যর কাছাকাছি আসে এবং সত্যিটা জানতে পারে, তখন দুইজনের মাঝে এক দারুণ মিষ্টি খুনসুটির মুহূর্ত তৈরি হয়।

Back to top button