অভাবের সংসারে আলুর বস্তা কাঁধে শ্রীনিবাসের লড়াই! সংসারের দায়ে অক্লান্ত পরিশ্রম! পল্লবীর মুখে হাসি ফোটাতে হাজির আদিত্য! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, শান্তনু বর্তমানে এক চরম আর্থিক সংকট ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। ঋণের বোঝায় জর্জরিত হয়ে সে এতটাই ব্যাকুল যে পাওনাদারদের ফোন ধরার সাহস পর্যন্ত হারিয়ে ফেলেছে। ভয়ের কারণে তার দোকানে যাওয়াও বন্ধ হয়ে গেছে, এবং এই কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো পথ সে খুঁজে পাচ্ছে না।

অন্যদিকে কমলা তার দাদাকে রাখিবন্ধন উৎসবে রাখি পরাতে গেলে তাদের পুরোনো মনোমালিন্য সামনে চলে আসে। কমলা সরাসরি দাদাকে রাখি না পরিয়ে বৌদিকে অনুরোধ করে তা দাদার হাতে তুলে দিতে বলে। কিন্তু তার অহংকারী দাদা তা গ্রহণে অস্বীকার করে এবং মেকানিককে বিয়ে করার সিদ্ধান্তের জন্য সে ক্ষমা চাইছে কিনা প্রশ্ন তোলে। কমলা আত্মসম্মান বজায় রেখে স্পষ্ট জানিয়ে দেয় যে সে কোনো ভুল করেনি এবং সে তার স্বামীকে নিয়ে গর্বিত।

আগামী পর্বে দৃশ্যে শ্রীনিবাসের করুণ অবস্থা ফুটে উঠবে। হাতে টাকা না থাকায় সংসারের টানাপোড়েন মেটাতে সে বন্ধুর কাছে গিয়ে একটি কাজের সাহায্য চাইবে। বাড়িতে অনেক অতিথি এসে পৌঁছানোয় সে যেকোনো একটি কাজ জুটিয়ে দেওয়ার জন্য বন্ধুর কাছে আকুল আবেদন জানাবে।

অবশেষে শ্রীনিবাস একটি কাজ খুঁজে পাবে, তবে তা মোটেও সহজ ছিল না। একের পর এক ভারী আলুর বস্তা তুলে উপরে নিয়ে যেতে হবে তাকে। পরিবারের অভাব মেটাতে এবং সংসারের প্রয়োজনের সামনে সে নিজের সমস্ত শারীরিক কষ্টকে পাত্তা না দিয়ে এই কঠিন কাজটা করে যাবে।

আরও পড়ুনঃ ঠাম্মির চোখকে ফাঁকি দিয়ে রায়ান-পারুলের গোপনে রোমান্স! মিষ্টি প্রেমে জমে উঠেছে নতুন পর্ব! এদিকে সঠিক সময়ের অপেক্ষায় দিন গুনছে নতুন বিপদ!

অপরদিকে বাড়িতে তখন আনন্দের পরিবেশ এবং সবাই এক উৎসবে মেতে আছে। সেই আনন্দের মাঝেই একটি মজার খেলা শুরু হয়, যেখানে একটি বাক্সে অনেকগুলো চিরকুট রাখা থাকে। খেলা শুরুর আগেই মিঠি আদিত্যকে গোপনে জানায় যে চিরকুটে মাম্মামের নাম লাল কলমে সই করা আছে। এরপর আদিত্য ও পল্লবী একসাথে বাক্স থেকে চিরকুট তোলে। এখন দেখার বিষয়, চিরকুটে সত্যিই সেই নাম উঠে এসে পরিবারে নতুন ঝামেলা তৈরি করে, নাকি রহস্যটি এখনো অজানাই থেকে যায়।

Back to top button