পুজোবাড়িতে গিয়ে কান্নায় ভেঙে পড়ল পল্লবী, অপমানিত পল্লবীর পাশে ঢাল হয়ে দাঁড়াল আদি! সবকিছু তুচ্ছ করে ভয়ংকর পদক্ষেপ নিল সে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, পর পর ঘটতে থাকা রহস্যময় ঘটনায় সন্দেহ বেড়ে যাওয়ায় কমলা সত্যিটা জানতে শ্রীনিবাসের আগের অফিসে খোঁজ নিতে পৌঁছে যায়। অন্যদিকে, পল্লবী মন্দিরে গেলে দুর্ঘটনাবশত আদির ঠাকুমার সঙ্গে তার ধাক্কা লাগে। আদির ঠাকুমা পল্লবীকে চরম কটু কথা বলে অপমান করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ব্যবসায়িক প্রয়োজনে রণ সম্রাটের অফিসে আসে এবং ঠিক সেই সময়ই ঝিনুকও সম্রাটের সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছায়। ঝিনুক যাতে কারও সামনে না আসে, তাই সম্রাট তড়িঘড়ি নিজের চেম্বার ছেড়ে ঝিনুকের কাছে চলে যায়। ফলে রণ আর ঝিনুকের শেষ মুহূর্তে দেখা হতে হতেও হয় না। সম্রাট ঝিনুককে সেখান থেকে সোজা বাড়ি নিয়ে গিয়ে জবাবদিহি চায় কীভাবে সে দরজার সিক্রেট পাসকোড জেনে লক খুলে বাইরে বেরোল! কারণ সম্রাট তাকে বন্দী রাখতেই এই তথ্য গোপন রেখেছিল।
অন্যদিকে, প্রীতি তার বাপের বাড়িতে বিশেষ পুজো উপলক্ষে বাড়ির সবাইকে আমন্ত্রণের কথা জানায়। কিন্তু আগের দিন আদির এনগেজমেন্টের অনুষ্ঠানে যেভাবে বিনা কারণে কমলাদের অপমানিত হতে হয়েছিল, তা মনে করে সবাই প্রীতিদের বাড়ি যেতে দ্বিধা প্রকাশ করে। কিন্তু প্রীতি বারবার তার শাশুড়ি কমলাকে অনুরোধ করে এবং জানায় যে তার মা আগের দিনের আচরণের জন্য অত্যন্ত অনুতপ্ত। বৌমার আকুল অনুরোধ আর অনুশোচনার কথা ভেবে কমলা শেষ পর্যন্ত সেখানে যেতে সম্মত হয়।
এরপর পরিবারের সবাই মিলে আদিত্যদের বাড়ির পুজোয় যোগ দিতে পৌঁছায়। সেখানে পুজোর আয়োজনে অংশ নিতে চেয়ে পল্লবী আদির মাকে নিজে আলপনা দিয়ে দেওয়ার কথা বলে। কিন্তু আদির ঠাকুমা তা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পল্লবীর অতীতের একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাকে কেন্দ্র করে তাকে অত্যন্ত নির্মম ভাষায় বিচার ও অপমান করতে শুরু করেন।
আরও পড়ুনঃ মুখোমুখি রণ ও ঝিনুক! সম্রাট কি পারবে তাদের দেখা হওয়া আটকাতে? কী অপেক্ষা করছে ঝিনুকের ভাগ্যে? দুর্ধর্ষ আজকের পর্ব
পল্লবীকে একের পর এক খারাপ কথা বলার পর আদির ঠাকুমা একপর্যায়ে তার গায়ে হাত তোলার জন্য উদ্যত হন। কিন্তু আদির উপস্থিতিতে কেউ যে পল্লবীকে অপমান করতে পারে না, তা আবার স্পষ্ট হয়ে যায়। ঠিক সময়ে আদি সামনে এসে দাঁড়ায় এবং দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয়, পল্লবীকে অপমান করার বা আঘাত করার অধিকার কারও নেই।

