আবার ফিরতে চলেছে পাখি অরণ্য! হিট জুটির প্রত্যাবর্তন নিয়ে নিয়ে মুখ খুললেন যশ, অভিনেতার কথায় আনন্দে আত্মহারা ভক্তরা

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল যশ আর মধুমিতাকে। অরণ্য আর পাখি হিসেবে একসময় তাঁদের নিয়ে কত মাতামাতি না হত। তবে ধারাবাহিক শেষ হওয়ার আগে থেকেই রিয়েল লাইফে দূরত্ব এসেছিল যশ আর মধুমিতার মধ্যে। যশ-মধুমিতার ইগোর লড়াই বা ঝগড়ার গুঞ্জনও সেই সময় ঘুরত সোশ্যাল মিডিয়াতে।

বছর পাঁচেক পর ২০২১ সালে হইচই থেকে আসে ‘যশমিতা’ জুটির ‘ও মন রে’। মিউজিক ভিডিয়োটি মুক্তির সঙ্গে সঙ্গেই হিট করে গিয়েছিল। সম্প্রতি ইনস্টাগ্রামে QNA (Question and Answer Round) সেশন করেছিলেন যশ। সেখানে অনুরাগীদের কাছ থেকে আসা একাধিক প্রশ্নের জবাব দেন। যার মধ্যে একটি ছিল, ‘যশ তোমাকে আর মধুমিতাকে সিনেমায় দেখতে চাই প্লিজ।’ উত্তরে যশ মজা করে লেখেন, ‘আমি আর একটু বড় অভিনেতা হয়ে যাই। তার পর করব।’

তা হলে কি সত্যিই অদূর ভবিষ্যতে এই জুটির প্রত্যাবর্তন ঘটতে চলেছে? উত্তর জানতে এক সংবাদ মাধ্যমের তরফে মধুমিতার সঙ্গে যোগাযোগ করা হয়। অভিনেত্রী বললেন, ‘‘আমার তো ইচ্ছা রয়েছে। আমাদের কথা হতেই থাকে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।’’ যশের সঙ্গে তাঁর জুটি নিয়ে তিনি কতটা আশাবাদী? মধুমিতা বললেন, ‘‘সবটাই নির্ভর করছে ছবির বিষয়বস্তু এবং পরিচালকের উপর। অভিনেতা হিসাবে আমরা তো আপ্রাণ চেষ্টা করবই। বাকিটা দর্শকদের উপরে ছেড়ে দেওয়াই ভাল।’’

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

২০১৬ সালে মিমির হাত ধরে ‘গ্যাংস্টার’ দিয়ে যশ পা রাখেন টলিউডে। খুব জলদিই বলি ডেবিউ করবেন অভিনেতা। তাঁকে দেখা যাবে ইয়ারিয়াঁ ২-তে, দিব্যা খোসলা কুমারের বিপরীতে। অন্য দিকে, মধুমিতার ডেবিউ সিনেমা ২০২০ সালের লাভ আজ কাল পরশু। আপাতত তাঁর হাতে রয়েছে চিনি ২, যত কাণ্ড কলকাতায় আর দিলখুশ। শেষ সিনেমা ছিল কুলের আচার। বড় পর্দার পাশাপাশি অভিনেত্রী চুটিয়ে কাজ করছেন ওয়েব সিরিজেও।

এই মুহূর্তে হয়তো তাদের কোন নতুন ছবি আসবে না। কারণ এখন যশ তাঁর প্রথম হিন্দি ছবি ‘ইয়ারিয়া ২’-এর শুটিংয়ে ব্যস্ত। পাশাপাশি চলছে ‘শিকার’-এর শুটিং। শোনা যাচ্ছে, পরিচালক বাবা যাদবের পরবর্তী ছবিতে যশের বিপরীতে থাকছেন নুসরত জাহান। অন্য দিকে, মধুমিতা অভিনীত ‘চিনি ২’ মুক্তির অপেক্ষায়। যশ-মধুমিতা কবে বড় পর্দায় জুটি বাঁধেন, এখন সেটাই দেখার।

Back to top button