কেনো বড় পর্দায় সুযোগ পাচ্ছেন না পল্লবী? কারণ জানলে চমকে যাবেন আপনিও!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক প্রভূত জনপ্রিয়তা পাচ্ছে এবং টিআরপি তালিকার শীর্ষ অবস্থান করছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। আর এই ধারাবাহিকের জনপ্রিয়তার অন্যতম কারণ হলেন নায়িকা অভিনেত্রী পল্লবী শর্মা।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কে আপন কে পর এর মধ্যে দিয়ে প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা। সেই সময় চ্যানেলের হিট ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম ছিল সেটি। বর্তমানেও তার অন্যথা হয়নি।
এই মুহূর্তে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকের নায়িকা হিসেবে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আর এই ধারাবাহিকটিও জি বাংলার প্রথম সারির ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভীষণভাবে সফল এই অভিনেত্রী।
এত সফলতা পাওয়ার পরেও কেন বড় পর্দায় বা ওয়েব সিরিজে দেখা যায়নি পল্লবীকে? বর্তমানে জনপ্রিয়তার পরিমাপ করা হয় বড় পর্দায় কাজ করার উপর ভিত্তি করে। যেখানে শোলাঙ্কি, সৌমিতৃষা এমনকি দেবচন্দ্রিমার মতন অভিনেত্রীরাও বড় পর্দায় কাজ করছে সেখানে কেন বড় পর্দায় চান্স পেলেন অভিনেত্রী পল্লবী শর্মা?
এর কারণ জানতে চাওয়া হলে অভিনেত্রী পল্লবী শর্মা জানান, তিনি ইতিমধ্যেই প্রচুর অফার পেয়েছেন। কিন্তু চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তার কাছে একেবারেই সময় নেই তাই সমস্ত অফার তাকে ফিরিয়ে দিতে হয়েছে। তবে ভবিষ্যতে অবশ্যই বড় পর্দায় কাজ করতে চান তিনি।

