জগদ্ধাত্রী-সমরেশের বিয়ের সন্ধ্যায় কাঁকনকে বাঁচালো কে? কার আগমন জগদ্ধাত্রীর জীবনে!

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হ‌ওয়া অত্যন্ত জনপ্রিয় এবং একটি হিট একটি বাংলা ধারাবাহিক (Bengali Serial) হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। দিন দিন এই ধারাবাহিকের দর্শকমহলে জনপ্রিয়তাও বাড়ছে। গত সপ্তাহে কার্যত সবাইকে চমকে দিয়ে বেঙ্গল টপার হয়েছে এই মেগা।‌ গত সপ্তাহে জগদ্ধাত্রীর দাপটে অনুরাগের ছোঁয়া প্রথম স্থান থেকে একেবারে পঞ্চম স্থানে ছিটকে পড়েছে। তবে এই সপ্তাহে পিছিয়ে পড়েছে জগদ্ধাত্রীও।

উল্লেখ্য, এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। বাংলা সিরিয়ালের চিরাচরিত পরকীয়া-কুটকচালির ভিড়ে এই ব্যতিক্রমী গোয়েন্দামূলক কাহিনী কিন্তু সহজেই দর্শকদের মন জিতে নিয়েছে। বলাই বাহুল্য সম্পূর্ণ ভিন্ন ধারার ব্যতিক্রমী একটি ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।

আর সেই কারণেই হয়ত দর্শক মনে এই ধারাবাহিকের প্রতি এতটা জনপ্রিয়তা তৈরী হয়েছে। আসলে বাংলা টেলিভিশনে এইরকম মারকাটারি নায়িকা আগে বোধহয় আসেনি। আর সেই কারণেই অ্যাকশনধর্মী এই ধারাবাহিক দর্শকদের মনের এত কাছাকাছি জায়গা করে নিয়েছে।

দুষ্টের দমন শিষ্টের পালন করতে মরিয়া জগদ্ধাত্রী। কাজ এবং সংসার- দুই-ই অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলে দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে সে। তবে শুধুমাত্র জগদ্ধাত্রী একা নয়, এই ধারাবাহিকের অন্যতম বলিষ্ঠ চরিত্র তার ননদ খবরের কাগজের সংস্থার মালকিন কৌশিকী মুখার্জি।জগদ্ধাত্রীকে তার শ্বশুর বাড়ির আর কেউ মেনে না নিলেও, তার পাশে সদাই ঢাল হয়ে রয়েছে তাঁর ননদ কৌশিকী।

জগদ্ধাত্রী আর কৌশিকীর ঘরে বাইরে শত্রু। দুজনেই দুজনকে আড়াল করে চলেছেন সর্বদা। জগদ্ধাত্রীকে মেরে ফেলার জন্য অনেকেই মুখিয়ে রয়েছেন, আবার কৌশিকীকে সরিয়ে উৎসব-মেহেন্দিকে সিংহাসন পাইয়ে দেওয়ার লড়াই চালাচ্ছে বৈদেহী মুখার্জি।অন্যদিকে রয়েছে দিব্যিয়া সেন‌। যে কৌশিকীর স্বামী সমরেশকে পেতে চায়। কৌশিকীকে তার ব্যবসায় হারাতে চায়।

আরও পড়ুনঃ দর্শকদের জন্য ভীষণ খারাপ খবর, ২৩শে নভেম্বর শেষ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক!

এই সবের মধ্যেই কৌশিকীর মেয়ের কানে কুমন্ত্রণা দিয়েছে উৎসব, বৈদেহী।কৌশিকী-সমরেশের বিয়ে হলে নাকি তারা তাকে হস্টেলে পাঠিয়ে দেবে। আর এই শুনে মনকষ্ঠে বাড়ি ছাড়ে কাঁকন। এই খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়ে জগদ্ধাত্রী, সমরেশ, কৌশিকী। একাকী রাস্তায় হাঁটতে থাকে কাঁকন। সেই সময় কেউ একজন হাত ধরে বাঁচিয়ে নেয় তাকে। কে সে?

Back to top button