বাস্তবে কে এই জল থই থই ভালোবাসার নতুন নায়িকা? কার মেয়ে জানলে অবাক হবেন আপনিও

যারা বাংলা বিনোদনের ধারাবাহিক জগতের সাথে নিত্য পরিচিত তারা জানবেন জি বাংলা (Zee Bangla) -র ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালের শেষবার ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। এরপর কোন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি তাকে। এর মাঝে একটি গেম শো শুরু হয়েছিল জি বাংলায়।
এই ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla) গেম শোয়ের সঞ্চালিকা হিসেবে তাকে আবারো টেলিভিশনের পর্দায় দেখেছেন দর্শকরা। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে অপরাজিতা বলেছিলেন, “আমাকে নিতে বড় বাজেট লাগে”। শেষমেষ সেই বড় বাজেট তিনি পেয়ে গেলেন স্টার জলসা (Star Jalsha) থেকেই। খুব শীঘ্রই আবার টেলিভিশনের পর্দায় কাম ব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
তবে এবার তিনি একা নন তার সাথে ধারাবাহিক জগতে ডেবিউ করছেন আরো এক নতুন অভিনেত্রী। স্টার জলসার নতুন সিরিয়ালে মা এবং মেয়ের গল্প নিয়ে তিনি আবার ফিরছেন বাংলা ধারাবাহিকের পর্দাতে। নতুন এই সিরিয়ালের নাম “জল থই থই ভালোবাসা” (Jol Thoi Thoi Valobasa)। সম্প্রতি স্টার জলসার তরফ থেকে প্রোমো এবং সেই সঙ্গে সম্প্রচারের সময়সূচীও জানিয়ে দেওয়া হল।
অভিনেত্রী অপরাজিতার সাথে যে নতুন নায়িকাকে দর্শকরা দেখলেন তিনি কিন্তু এই রুপোলি জগতে মোটেই নতুন নন। এর আগে বহু সিনেমায় কাজ করেছেন তিনি। এই অভিনেত্রীর আসল নাম অনুষা বিশ্বনাথন। জনপ্রিয় পরিচালক অশোক বিশ্বনাথনের মেয়ে এই অভিনেত্রী। এর আগে বহু বাংলা ছবিতে কাজ করেছেন তিনি।

তার অভিনীত কিছু সিনেমা হল ব্যোমকেশ, খুন, মিথ্যে প্রেমের গান, বরুণ বাবুর বন্ধু, অপরাজিত ইত্যাদি। সম্প্রতি নিজের বাবার পরিচালিত ছবি হেমন্তের অপরাহ্নে নায়িকা হিসেবে অভিনয় করেছেন অনুষা বিশ্বনাথন। সিনেমার পাশাপাশি মডেলিং জগতেও বেশ নাম ডাক রয়েছে তার। এইবার ধারাবাহিক প্রেমে মানুষের মাঝে নিজেকে জনপ্রিয় করে তুলতে ছোট পর্দায় পা রাখলেন এই অভিনেত্রী।
View this post on Instagram

