সিধাইয়ের পাকা মেয়ে ‘মিষ্টি’ আসলে কে? আগেও জি বাংলার ধারাবাহিকে অভিনয় করেছে সে, জেনে নিন তার আসল পরিচয়

বর্তমানে বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। যেটিকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে হইচই লেগে গেছে। অবশ্য হইচই তো হাওয়ারই কথা এতদিন পর ফিরে এসছে মিঠাই। তবে সে এবার একা নয় সঙ্গে করে এসেছে এক ছোট্ট মেয়ে এতদিনে সকলেই বুঝে গেছে, এটা হল মিঠাই এবং সিদ্ধার্থের মেয়ে। যার সঙ্গে এরই মধ্যে সিদ্ধার্থর ভালো বন্ধুত্ব হয়ে গেছে কিন্তু সে নিজেই জানে না আদতে মিষ্টি তারই মেয়ে।কিন্তু জানেন কী মিষ্টির আসল পরিচয়!
আদতে মিঠাই ভক্তরা এর আগেও মিষ্টির সঙ্গে সিদ্ধার্থের এক ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। সেই ফটোতে দেখা গিয়েছিল পর্দার সিদ্ধার্থ অর্থাৎ অভিনেতা আদৃত রায়ের কোলে উঠে রয়েছে মিষ্টি। তখন অবশ্য তাকে দেখে ভক্তরা আন্দাজ করতে পারেনি যে মিঠাই ধারাবাহিকে তার কোন চরিত্র আসতে চলেছে। তখন দর্শকরা ভেবেছিল সে আদৃতের ভক্ত তাই খুদে ভক্ত পেয়ে তার সঙ্গে ছবি তুলেছে অভিনেতা।
কিন্তু মিঠাই ফেরার সাথে সাথে এই ছোট্ট মেয়েটাকে দেখে তখন সকলে ভেবেছিল যে নিজের খুদে ভক্তের সঙ্গেই অভিনয় করবে অভিনেতা! তবে টেলিভিশনের জগতে মিষ্টি চরিত্রে অভিনয় করা খুদে শিল্পী কিন্তু একেবারেই নতুন নয়। এর আগেও বেশ কিছু ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গেছে।
এই ধারাবাহিকে মিষ্টির চরিত্রটিতে অভিনয় করতে দেখা যাচ্ছে শিশু শিল্পী অনুমেঘা কাহালিকে। এর আগেও বেশ কিছু সিরিয়ালের তাকে অভিনয় করতে দেখা গেছে তার মধ্যে অন্যতম হল জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিক । এই সিরিয়ালে বোধির বোন মুন্নির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।
অনুমেঘার বয়স মাত্র ৬ বছর। টিভির পর্দার সাথে সোশ্যাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা অনেক বেশি। সোনালী চৌধুরী, অপরাজিতা আঢ্যদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে তার ছবি রয়েছে। ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে সোনালী চৌধুরী অনুমেঘার কাকিমার চরিত্রে অভিনয় করেছিলেন। সেখানে তার চরিত্রের নাম ছিল মুন্নি।
সেই ধারাবাহিকের মুন্নির পর এবার মিঠাইতে মিষ্টি হয়ে জি বাংলার পর্দায় ফিরেছে অনুমেঘা। তাকে কয়েকদিনের মধ্যেই দর্শকরা আপন করে নিয়েছে। এবার শুধু দেখার মিষ্টির কারনে ঠিক কতটা টি আর পি তালিকায় জনপ্রিয়তা পায় মিঠাই! তবে তার আসার পর থেকে আরো একবার ‘মিঠাই’ নিয়ে চর্চা তুমুল পরিমাণে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

