মনে আছে মিলন তিথির খলনায়িকা বহ্নিকে! নায়িকা কে ছাপিয়ে গিয়েছিলেন এই তন্নী! একটা ধারাবাহিক করেই অভিনয় জগৎ থেকে গায়েব দেবযানী চক্রবর্তী!

অভিনয় জীবন সত্যি অনিশ্চিত। সে নতুন অভিনেতা অভিনেত্রী হোক বা পুরনো দিনের অভিনেতা অভিনেত্রী। কে কখন অভিনয় জগত থেকে ছিটকে যাবেন সে কথা সত্যি বলা মুশকিল। সেরকমই একজন জনপ্রিয় অসাধারণ অভিনেত্রী হলেন দেবযানী চক্রবর্তী (Debjani Chakraborty)। দর্শক তাকে আজও চেনেন বহ্নি নামে।
একসময় স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম ছিল মিলন তিথি। ধারাবাহিকটি সেইসময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। ওই সিরিয়ালেই খলনায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন দেবযানী। নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন উষসী রায় এবং নায়ক চরিত্রে জিতু কামাল।
উষসী আর জিতু বর্তমানে চুটিয়ে কাজ করছে কিন্তু মিলন তিথি ছিল দেবযানীর প্রথম ও শেষ কাজ। প্রথমেই ভিলেন চরিত্রে অসাধারণ অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন তিনি। তার অভিনয়, এক্সপ্রেশান এক কথায় ছিল অসাধারণ। ট্যালেন্টেড হওয়ার পাশাপাশি সুন্দরীও ছিলেন দেবযানী। ধারাবাহিকে ভিলেন চরিত্রে তিনি এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন যে সকলের ধারণা ছিল পরবর্তী কোনো ধারাবাহিকে দেখা মিলবে অভিনেত্রীর।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় এত জনপ্রিয়তা পাওয়ার পরেও অভিনেত্রী একেবারে যেনো কোথায় হারিয়ে গেলো। কোনো সিরিয়াল, সিনেমা, এডস কিছুতে দেখতে পাওয়া গেলো না তাকে। এমনকি কখন আর পার্শ্ব চরিত্রেও দেখা মেলেনি।
আরও পড়ুনঃ ‘টুক করে এভাবেই কাউকে বিয়ে করে ‘আইবুড়ো’ নাম ঘোচাব!’- অভিনেতার জীবনের সুখবর? কার গলায় মালা দিচ্ছেন রুদ্রনীল?
এভাবেই প্রতিদিন কত কত ট্যালেন্ট হারিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি থেকে। কারোর খোঁজ রাখে না কেউ। ইন্ডাস্ট্রিতে দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে পারলে তবেই সফলতা পাবে তুমি। এটাই হল মূল কথা। কিন্তু দেবযানীকে দর্শক আজও মনে রেখেছেন। তার ফেরার অপেক্ষায় আজও বসে আছেন কিছু দর্শক।

