বিরাট পরীক্ষার সম্মুখীন পারুল! দাদু নাকি ডিএন, জীবনে চলার পথে কাকে বেছে নেবে সে? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি বিজয়ী হয় পারুলের হাত ধরে। কিন্তু রায়ানের দাদুর এই বিষয়টা এক্কেবারে পছন্দ হয় না। পারুল তাকে প্রণাম করে আশীর্বাদ নিতে চাইলে তিনি প্রণাম নেন না। কিন্তু বাড়ির বাকিরা পারুলকে বাহবা জানায়।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

এদিকে শিরিন তো রায়ানের উপর রাগ করে চলে আসে। তাই রায়ান শিরিনকে বোঝানোর জন্য ছুটে আসে। পারুলও সেখানে এসে উপস্থিত হয়। কিন্তু শিরিন রায়ানকে বলে তার জন্য চিন্তা করার দরকার নেই, রায়ান পারুলকে নিয়েই থাক। রায়ান শিরিনকে বোঝাতে থাকে কেনো রায়ান সেদিন শিরিনকে নিজের কাছে আসতে দেয়নি। আসলে রায়ান শিরিনের দুর্বলতার সুযোগ নিতে চায়নি। আর রায়ানের মুখে এই কথা শুনে রায়ানের প্রতি পারুলের ভালোলাগা আরও বেড়ে যায়।

এদিকে পারুল বাড়িতে আসছে না দেখে সবাই তো চিন্তা করতে থাকে। দাদু তবুও বলে সে নিজে থেকে খোঁজ নেবে না। পারুলকে আশ্রয় নিতে গেলে এখানেই আসতে হবে। তারপর ন্যাড়াগোয়ালে পারুলের মা কে ফোন করে পারুলের খোঁজ নেয়। কিন্তু পারুল সেখানেও যায়নি। এরপর তিনি রায়ানকে বলে পারুলের খোঁজ নিতে।

আরও পড়ুনঃ রুদ্রর নজর এড়াতে বস্তির মেয়ে হয়ে উঠল ফুলকি! টাকা রোজগার করতে ছদ্মবেশে হাজির নায়ক নায়িকা!

অন্যদিকে পারুল তো তার কলেজের প্রফেসরের বাড়িতে আশ্রয় নিয়েছে। রায়ান পারুলকে ফোন করে সবটা বলে। তারপর রায়ান দাদুকে জানায় পারুল তাদের প্রফেসরের বাড়িতে আছে। এদিকে এই খবর শোনা মাত্রই দাদু ছুটে যায় সেখানে দেখা করতে। তারপর সেখানে গিয়ে দাদু সরাসরি পারুলকে বলে এক্ষুনি পারুলকে তার সাথে ফিরে যেতে হবে। পারুলের জীবনে আগামীদিনে কি হবে সেই সিদ্ধান্ত নেবেন দাদু। পারুলের জন্য তিনি আর অপমানিত হতে পারবেন না। কিন্তু পারুল বুঝতে পারে না কি করা উচিত তার।

Back to top button