“প্রেম জীবনে বার বার আসে,” ‘তুমি আশেপাশে থাকলে’র দেবের পারো কে? প্রেম জীবন নিয়ে মুখ খুললেন অভিনেতা!

স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle)। ‘লালকুঠি’-এ (Lalkuthi) পর স্টার জলসায় ফের ভৌতিক (Horror Bengali Serial) ধারাবাহিক দেখছেন দর্শক। ধারাবাহিকের গল্প অনুযায়ী, পারো ও দেব একে অপরকে ভালোবাসে। কিন্তু এক দুর্ঘটনায় মারা গিয়েছে পারো। আর তাকে ফিরে পেতেই মরিয়া ধারাবাহিকের নায়ক দেব।
বাড়ির সকলে পার্বতীর শোক ভুলতে তার দ্বিতীয় বিয়ে দিয়েছে। দ্বিতীয় বউয়ের নাম পার্বতী। পারোর সঙ্গে হুবহু মিল। হয়ত পার্বতীর মধ্যে পারোকে খুঁজে পাবে দেব। কিন্তু মানুষের মনের বিকল্প অন্য মানুষে হয়? তাই মন থেকে এখনও পার্বতীকে মেনে নিতে পারেনি সে।
ধারাবাহিকে দেবের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। দীর্ঘদিন যাবৎ ওটিটি ও ফিল্মে কাজ করার পর ফের ছোটপর্দায় কামব্যাক করেছেন অভিনেতা। অভিনেত্রী অঙ্গনা রায়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। অঙ্গনা এই ধারাবাহিকে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, পারো মারা যাওয়ার পর তাকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে গেছে। পার্বতী কখনোই পারোর শূন্যতা পূরণ করতে পারছে না। এ প্রসঙ্গে নায়ক এক সাক্ষাৎকারে বলেছেন,”মানুষ যখন দূরে চলে যায়, তখন তার প্রতি ভালোবাসা দ্বিগুণ বেড়ে যায়।”
অর্থাৎ, কোনো মানুষের না থাকা তার থাকার প্রয়োজনীয়তা অনুভব করায়। দেবের ক্ষেত্রেও একই। পারোর চলে যাওয়ার পর সঙ্গের অপ্রাপ্তি অনুভব করছেন। রোহন আরও বলে, “মানুষ প্রেম ছাড়া বাঁচে না। প্রেম জীবনে বারবার আসে। কিন্তু সেই একটি ক্লিশে কথা বলবো, প্রেম আর ভালোবাসা এক নয়। কাউকে দেখে আমাদের ভালো লাগতেই পারে। সেইটা হলো প্রেম। আর না ভাল লাগার পর ধীরে ধীরে ভালোবাসা হয়।”

