ডোনা ছাড়া অ’ন্য সম্পর্ক, সৌরভের ওপর স’ন্দে’হ করে সানা! মোবাইলে ম্যাসেজ করলেই ন’জ’র’দা’রি চলে মেয়ের, নিজের মুখে স্বীকার দাদার!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় নন ফিকশন রিয়েলিটি শো দাদাগিরি ‌(Dadagiri)। আট থেকে আশি দাদাগিরি সবার পছন্দ। দাদাগিরির মঞ্চে সঞ্চালক বাংলার দাদা সৌরভ গাঙ্গুলী। রিয়েলিটি শোয়ের প্রতিটি এপিসোডে হাসি-ঠাট্টা-মজা হয়। মাঝেমধ্যেই সৌরভ গাঙ্গুলী নিজের কথায় কথায় হাজির করেন মেয়ে সানা, অর্ধাঙ্গিনী ডোনার কথা। এর মধ্যে সম্প্রতি কথাপ্রসঙ্গে দাদা ফাঁস করলেন, মেয়ে সানা তাঁর বাবাকে সন্দেহ করে! বাবার ওপর রীতিমত নজরদারি চালায় সৌরভ গাঙ্গুলীর মেয়ে।

দাদাগিরি মঞ্চে মাঝেমধ্যেই হাজির হয় কচিকাঁচা সদস্যেরা। সাম্প্রতিক একটি এপিসোডে তেমনই কচিকাঁচাদের ভিড় জমেছিল দাদাগিরির মঞ্চে। ছোটদের সঙ্গে নানান ঠাট্টা ইয়ার্কি করেন সৌরভ। প্রশ্নোত্তর পর্বের মাঝেই চলে মজার বাক্যালাপ।‌ তেমনি এক ছোট্ট সদস্যকে দাদা প্রশ্ন করে, তার মা-বাবা ‌ফোন নিয়ে ‌ব্যস্ত থাকে নাকি। দাদার প্রশ্নর উত্তরে ছোট্ট প্রতিযোগী জানায়, তাঁর মা তেমন মোবাইলে অ্যাডিক্টেড নয়!

তখন সৌরভ বলেন, “ও আচ্ছা ভদ্র মা!” দাদার কথা শুনে তেড়েফুঁড়ে ওঠে ছোট্ট প্রতিযোগী। সে বলে, “আমি কেন আমার মায়ের ব্যাপারে বাজে কথা বলব? তারা আমাকে বড় করেছে!” সৌরভ তখন বলেন, “আমি তো বলিনি বাজে কথা বলতে, আমি কেবল বললাম মা ফোন নিয়ে ব্যস্ত থাকে নাকি, সেটা তো নজরদারি করতে হবে!” এরপর কথার প্রশ্ন ধরে দাদা ফের প্রশ্ন করে, আচ্ছা বাবা ফোন নিয়ে ব্যস্ত থাকে?

তখন প্রতিযোগী বলে, বাবা তো সারাদিন ফোনে ব্যস্ত থাকে। আর সারাক্ষণ ল্যাপটপে মুখ ডুবিয়ে থাকে। এই বলে সে হাত দিয়ে দেখায় কিভাবে তার বাবা সারাক্ষণ ল্যাপটপ টাইপিং করে! মেয়েটির কার্যকলাপ থেকে হেসে ফেলে দাদা। তারপর দাদা বলে, “জানিস সানা দিদি কি করে! আমি কাউকে মেসেজ করলেই পাশ থেকে উঁকি মেরে দেখে! খালি খোঁজ করতে থাকে, বাবা কাকে ম্যাসেজ করছে।” সৌরভের মুখে সানার এই কান্ড শুনে হেসে গড়িয়ে পড়ে সব্বাই।

আরো পড়ুন: অবশেষে সুখবর! জি বাংলায় নতুন সিরিয়ালের মাধ্যমে কামব্যাক করতে চলেছেন সকলের প্রিয় নায়িকা!

এদিকে ভিডিওর কমেন্ট সেকশনে চোখ রাখলে দেখা যায়, অনেকেই প্রশ্ন করেছেন “তবে কি বাবাকে সন্দেহ করে সানা, তাই দাদার উপর নজরদারি চালায়!” অন্ততঃ দাদা তো তেমনটাই বললেন। আবার কেউ কেউ লিখেছেন, “এত পাকা মেয়ে মোটেই ভালো লাগেনা!” আবার অনেকেই ঘটনাটি শুধুমাত্র মজার ছলেই নিয়েছেন। দাদার মুখ থেকে তাঁর মেয়ে সানার গল্প শুনতে, বেশ মজাই লাগে! এমনটাও বলেছেন কেউ কেউ।

Back to top button