নেই কোনো অহংকার, নেই কোন দম্ভ! হাতে হাত মিলিয়ে রান্না করে চলছে জমিয়ে ভুঁড়ি ভোজ! এই দেখনদারির যুগে একেবারে মাটির মানুষ রুবেল শ্বেতা!

গত ১৯শে জানুয়ারি বৈদিক মতে বিয়ে সারলেন জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল (Shweta-Rubel)। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেলো অবশেষে। বিয়ের আয়োজন বেশ ধুমধাম ভাবেই হয়েছে। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজেছিলেন শ্বেতা (Shweta Bhattacharya)। আর রুবেল (Rubel Das) পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি।

বিয়ের পর পায়নি ছুটি, সাথে সাথে নেমে পড়েছে কাজে। বিয়ের জন্য মাত্র ৫ দিন ছুটি ছিল তারপরই ব্যস্ত হয়ে পড়েছেন যে যার ধারাবাহিক নিয়ে। বর্তমানে রুবেল তার নতুন ধারাবাহিকের প্রস্তুতি নিচ্ছে আর শ্বেতা কোন গোপনে মন ভেসেছের শুটিং নিয়েই ব্যস্ত। এরই মাঝে ভাইরাল হলো শ্বেতা রুবেলের সাদামাটা সংসারের ছবি।

actor

দুজনের ফ্যানরা তাদের ছোট্ট সংসারের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে বিয়ের পর একেবারে পাকা গিন্নী হয়ে উঠেছেন অভিনেত্রী। রুবেলও কিন্তু শ্বেতার হাতে হাত মিলিয়ে কাজ করছে। তাদের এই মিষ্টি মুহূর্ত দেখে দর্শকেরা খুবই খুশি। এমনিতেই টেলিভিশনের পর্দার জনপ্রিয় জুটি গুলির মধ্যে শ্বেতা রুবেলের জুটি দর্শকদের খুবই পছন্দের।

অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মাঝে মধ্যেই নেটিজেনদের সাথে খারাপ ব্যবহার করতে দেখা যায়, তাদের মধ্যে অহংকারও থাকে। কিন্তু শ্বেতা রুবেলের মধ্যে সেই সেলিব্রিটি অহংকার নেই। একেবারে সাদামাটা, সাধারণ জীবনযাপন পালন করে তারা। এই জন্যই এই জুটিকে দর্শক আরও বেশি বেশি ভালোবাসা দেয়।

আরও পড়ুনঃ কথার পরনের ব্লাউজ সেলাই করছে এভি! টিআরপি তুলতে দিন দিন রুচিবোধ হারাচ্ছে কথা! এই নোংরামিকে ধিক্কার জানাচ্ছেন দর্শক মহল!

ছবিতে শ্বেতা রুবেল একসাথে রান্না করছে। রান্নার মেনুতে রয়েছে সকলের প্রিয় পোলাও এর চিকেন কষা। এছাড়াও ছবিতে আরও অনেকেই দেখা গিয়েছে তারা রুবেল বা শ্বেতার বাড়ির লোকজন হবে সম্ভবত। সবাইকে নিয়ে এখন শ্বেতা রুবেলের সুখের সংসার। মন দিয়ে কাজ ও সংসার সামলাচ্ছেন দুজন মিলে।

Back to top button