‘স্বয়ম্ভু তো গোবেচারা হাদা গঙ্গারাম, আসল নায়ক তো কৌশিকী…’- জোর কদমে ছুটছে ধারাবাহিকের গল্প! তবে স্বয়ম্ভুকে নায়ক মানতে নারাজ দর্শক!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকে স্বয়ম্ভু জগদ্ধাত্রীর কেমিস্ট্রি শুরু থেকে দর্শকদের ব্যাপক পছন্দের ছিল। স্বয়ম্ভু চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখার্জি ও জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। দুজনই ধারাবাহিক জগতে নিতান্তই নতুন মুখ। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার জুটি বেঁধেছিল অঙ্কিতা-সৌম্যদীপ। তবে প্রথমেই দর্শক এই জুটিকে যেই পরিমান ভালোবাসা দিয়েছে তা সত্যি অবাক করে সবাইকে। অন্যান্য ধারাবাহিকের থেকে এই ধারাবাহিক কিন্তু একেবারে আলাদা।
কিন্তু ধারাবাহিকের শুরু থেকেই নায়কের ভূমিকা সেভাবে কখনো ছিলই না। নায়িকা জগদ্ধাত্রী একা সবকিছু সামলে নিত। সে দিক থেকে দেখতে গেলে নায়কের চরিত্র খুব একটা শক্তিশালী নয় এই ধারাবাহিকে। তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল এবং ক্ষমতাবান চরিত্র হলো কৌশিকী। জগদ্ধাত্রী এবং কৌশিকীর যে সম্পর্ক তাদের যে কেমিস্ট্রি সেটাও অসাধারণ ছিল। বর্তমানে দুর্গা এবং কৌশিকীর রসায়নও বেশ জমে উঠেছে।
অন্যান্য ধারাবাহিকে যেমন নায়ক নায়িকা একে অপরের পরিপূরক। নায়িকার কোন বিপদ হলে নায়ক ছুটে আসে নায়কের কোন বিপদ হলে নায়িকা ছুটে আসে। কিন্তু এই ধারাবাহিকে জগদ্ধাত্রী বা দূর্গা যখনই কোন সমস্যায় পড়েছে সবার আগে কৌশিকীকেই মনে করেছে, কৌশিকীর কাছেই ছুটে গিয়েছে। তার কাছে সমস্ত সমস্যার সমাধান পেয়েছে। এখানে স্বয়ম্ভুর সেরকম ভাবে কখনো কোন ভূমিকাই দেখা যায়নি। একটা হাদা, বোকা নায়ক হিসেবে সব সময় ফুটে উঠেছে স্বয়ম্ভু চরিত্রটি।
তাই জন্য জগদ্ধাত্রী কৌশিকী এবং দুর্গা এই তিনটি চরিত্রই জগদ্ধাত্রী ধারাবাহিকের পিলার বলা চলে। সেভাবে দেখতে গেলে স্বয়ম্ভুর কোন বিশেষ ভূমিকাই নেই ধারাবাহিকে। এই নিয়ে দর্শকমহলে অনেক আলোচনা, হাসাহাসি, কটাক্ষ ট্রোল হয়েছে। চরিত্রটি নিয়ে দর্শকমহলে অনেক প্রশ্ন উঠেছে।
আরও পড়ুনঃ সাদা কালো জীবনে রং ঢালতে নারাজ কমলিনী! নতুন করে সংসার পাতা তার পক্ষে অসম্ভব! স্পষ্ট জানিয়ে দিল কমলিনী!
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

