শুরু হল রুদ্র নিপার মান অভিমানের পালা, তবে নিপার ব্যবহার বড়ই অদ্ভুত, দর্শকদের মনে ধরছে না একদম

মিঠাই এর জীবনে চলছে একের পর এক বিপত্তি। প্রত্যেকের জীবনের সমস্যা মেটাতে মেটাতেই অর্ধেক জীবন শেষ মিঠাইয়ের। দর্শকরা চেয়েছিলেন মিঠাই ধারাবাহিকের অন্তিম কয়েকটা পর্ব যেনো শুধুমাত্র মিঠাই আর সিদ্ধার্ত কে নিয়ে কাটে। কিন্তু নির্মাতারা তা করলেন না এর মাঝে আবার ঢুকে গেল নিপা রুদ্রের ট্র্যাক। এবার তাদের সমস্যার সমাধান করতে লেগে পড়বে মিঠাই।

মিঠাই (Mithai) দর্শকের আবেগ। মিঠাইয়ের প্রতিটি চরিত্রই দর্শকের কাছে খুব বিশেষ। মিঠাই বিগত কিছু সপ্তাহ যাবৎ টিআরপি তালিকায় পিছিয়ে পড়ে মিঠাই অনুরাগীরা বেশ কষ্ট পেয়েছেন। তবে মিঠাইয়ের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস আছে মিঠাই আবারও তার পুরোনো জায়গা ফিরে পাবে।

যদিও জায়গা ফিরে পাওয়ার মতো সময় হয়তো তার হাতে নেই কারণ খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এই ধারাবাহিক আর এর পরিবর্তে আসতে চলেছে অন্য একটি নতুন ধারাবাহিক। সম্প্রতি ধারাবাহিকে চলছে নিপা আর রুদ্রের মান অভিমানের পর্ব। এক সময় টিআরপি তালিকায় উপরের দিকে জায়গা করে নিয়েছিল মিঠাই। এতদিন ধরে সবার জীবনে নানান সমস্যার সমাধান হয়েছে। এবার পালা নিপা ও রুদ্রর।

নিপা মনে করছে রুদ্র তাকে একটুও ভালবাসেনা সে মিঠাই আর সিদ্ধার্থকে বলে একজন স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক হওয়া দরকার। আমি মানলাম রুদ্র অর্থাৎ পুলিশ বাবু এমন নন কিন্তু তাও একটু হলেও তো মানুষ মানুষকে বোঝে। তখন সিদ্ধার্থ কাকে বোঝানোর চেষ্টা করে রুদ্রর অধিকার দেখানোর মানুষ নেই। সে নিপা কে বলে আজ নিপার রাগ হলে সে মিঠাইয়ের ওপর বা তার দাদার উপর যে অভিমান রাগ দেখাতে পারবে যে অধিকার ফলাতে পারবে এমন কেউ রুদ্রর নেই।

যে আছে সে শুধুমাত্র একজনই আর সে হলো নিপা তাই তার উপরে অধিকার ফলায়। এত সুন্দর ভাবে দুজন মিলে বোঝানোর পরেও রাজি হয়নি নিপা সে তার জেদে অনর। সে মিঠাইকে জানায় সে যেটা ঠিক করেছে সেটাই করবে কারো কথা শুনবে না। তার এমন জেদ দেখে নিপাকে বেশ অপছন্দ করছে দর্শকরা। দর্শকদের মতে “নিপার ঢং একটু বেশি হয়ে যাচ্ছে সিদ্ধার্থ মিঠাই খালি প্রবলেমই সলভ করে যাক,” “নিপা নিজেই রাগ করছে আবার রাগ ভাঙ্গাতে এলে সেটাও রিজেক্ট করছে”।

Back to top button