নতুন কেউ জীবনে এলেও হঠাৎ পুরনোকে ভোলা সম্ভব নয় রঞ্জার বলা কথা গুলো মন জয় করছে দর্শকের, নতুন জুটির প্রশংসায় পঞ্চমুখ সকলে

স্টার জলসার (Star Jalsha) অনেক ধারাবাহিক দর্শকদের কাছে সবসময় সমালোচিত হয়। এই তো ‘গুড্ডি’ ধারাবাহিক দর্শকদের কাছে সমালোচিত হয়েছিল পরকীয়ার কারণে। এরকমই আরও একটি ধারাবাহিক পরকীয়ার কারণে সমালোচিত হয়েছে। সেটা হল ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka)। শুধু পরকীয়া নয়, প্রধান চরিত্র পার্শ্ব চরিত্রের রূপ নিতেও দেখা গিয়েছে এই ধারাবাহিকে।
প্রথম দিকে কিন্তু ধারাবাহিকটা শুধুমাত্রই ছিল রাধিকা আর পোখরাজের। দুজনেই একে অপরকে সহ্য করতে পারতনা। দুজনের মধ্যে ছিল প্রবল ঝগড়া। কিন্তু সময়ের স্রোতে ধারাবাহিকের কাহিনী যত এগিয়েছে, ততই রাধিকা পোখরাজের মধ্যে ভালোবাসা বেড়েছে। একে অপরকে চোখে হারায়। কিন্তু রাধিকার সাথে পোখরাজের বিয়ে হওয়ার কথা ছিলনা, পোখরাজের সাথে বুবলুর বিয়ে হওয়ার কথা ছিল। রাধিকা পোখরাজের ভালোবাসার টানে দুজনের ভাগ্যচক্রে বিয়ে হয়।
এতদিন অব্দি সবটাই ঠিকঠাক চলছিল। ধারাবাহিকের মাঝে আসে আর এক নায়ক ড: অনির্বাণ গুহ। যার সাথে রাধিকার একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর এতেই রেগে প্রথমদিকে বেশ রেগে যান অনুরাগীরা। রাধিকার সঙ্গে অনির্বাণের একটা সম্পর্ক তৈরি হওয়ায় পোখরাজের থেকে বেশি প্রাধান্য পাচ্ছিল ড: অনির্বান গুহ। আর তাই পোখরাজের জীবনে লেখিকা ম্যাডাম আনেন রঞ্জাবতীকে। এই রঞ্জাবতীর সাথেই বিয়ে দেয় পোখরাজকে।
কিছু ভক্ত এখনো অব্দি পোখরাজ রাধিকাকে একসঙ্গে দেখতে চাইলেও দর্শকের একটা বিরাট অংশ এখন মেতে রয়েছেন নতুন জুটি নিয়ে। রঞ্জাবতী এবং পোখরাজের জুটি মনে ধরেছে অনেকের। এইবার ধীরে ধীরে এক্কাদোক্কা সমস্ত সমালোচনার গণ্ডি ভেঙে কঠিন বাস্তবতাকে ছুঁয়ে যাচ্ছে বলে মনে করছেন ভক্তরা। এই বিষয়টির অনেকটা প্রমাণ পাওয়া গেল এ দিনের পর্বে।
পোখরাজকে বারবার যেতে হচ্ছে রাধিকার কাছে। দরকারে হলেও পোখরাজের বারবার রাধিকার কাছে যাওয়া নিয়ে অনেকটাই অসুরক্ষিত অনুভব করছে রঞ্জাবতী। আর সেটাই স্বাভাবিক এদিন সে পোখরাজকে বলে রাধিকা দি আমাদের মধ্যে কেমন একটা হাইফেনের মতো রয়ে গিয়েছে। পোখরাজ বিষয়টাকে না মানতে চাইলেও রঞ্জাবতী বলে, তুমি না মানলেও রাধিকা দি আছে। যদি না থাকতো তাহলেই আমার বিষয়টা অনেক অবাক লাগতো, এভাবে একদিনে কাউকে মন থেকে মুছে ফেলা যায় না যদি তুমি রাধিকা দিকে এ কটা দিনেই মন থেকে মুছে ফেলতে পারো তাহলে একদিন তুমি আমাকেও মুছে ফেলতে পারবে। কল্পকাহিনী ছেড়ে লেখিকা ধীরে ধীরে গল্পে নিয়ে আসছেন কঠোর বাস্তবকে, যার সাথে দর্শকরা মিল খুঁজে পাচ্ছে নিজেদের জীবনের। যার ফলে একেবারে পড়ে গেলেও ফের একটু একটু করে টিআরপিতে নিজের জায়গা তৈরি করছে এই ধারাবাহিক।

