কৃষ্ণ প্রিয়া সাজে “মিঠাই”! তবে কি কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত হলেন অভিনেত্রী সৌমিতৃষা?

কৃষ্ণ প্রিয়া রাধা বেশে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মুগ্ধ করলেন সৌমিতৃষা কুন্ডু

বাংলা টেলিভিশনে (Bengali television) গত তিনবছর ধরে ঝড় তুলেছিল ‘মিঠাই’ সিরিয়াল। এই সিরিয়ালের নাম ভূমিকায় থাকা সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha kundu) রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন। একেবারে ঘরের মেয়ে উঠেছিলেন মিঠাই তথা সৌমিতৃষা। মিঠাই শেষ হলেও তার জনপ্রিয়তা এখনও অটুট রয়েছে। মিঠাই শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সৌমিতৃষা দেবের নায়িকা হওয়ার সুযোগও পেয়ে গিয়েছেন। এত অল্প বয়সে সৌমিতৃষার সাফল্য সত্যি ঈর্ষা করার মতো।

মিঠাই সিরিয়াল শুরু হওয়ার প্রথম থেকেই তা টিআরপিতে শীর্ষস্থান অধিকার করেছিল। পরপর বেঙ্গল টপারের খেতাবও জুটেছিল মিঠাই-এর। কিন্তু এরপর ধীরে ধীরে টিআরপিতে সেভাবে নিজের স্থান ধরে রাখতে না পারলেও সিরিয়ালের জনপ্রিয়তা কোনও অংশে কম হয়নি। মিঠাই সিরিয়ালের শেষ শ্যুটিংয়ের দিন তাই সৌমিতৃষা সহ অন্যান্য অভিনেতারা আবেগপ্রবণ হয়ে পড়েন। সৌমিতৃষার কাছে আজও মিঠাই চরিত্রটি খুব প্রিয়।

Bengali serial
পর্দার মতো বাস্তবেও গোপালের ভক্ত সৌমিতৃষা। জীবনের বিশেষ সময় উদযাপন করতে মিঠাই গিয়েছিলেন বৃন্দাবনে তা কারোরই অজানা নয়। দোলযাত্রার সময় রাধা-কৃষ্ণের লীলাভূমিতে শুরু হয়েছিল রঙের উৎসব। সেই বসন্ত উদযাপন করতে পৌঁছে গেছিলেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছিলেন, “বৃন্দাবনে কৃষ্ণের মন মুগ্ধ হয়,তাই কলিযুগের রাধা হব…।” এইবার তার সেই ক্যাপশনের কথা গুলিকে বাস্তব রুপ দিলেন তিনি।

অভিনেত্রী সৌমিতৃষা বরাবই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। বেশ ঘন ঘন নিজের ফেসবুক ইনস্টায় একাধিক আকর্ষণীয় ছবি ও ভিডিও শেয়ার করেন যা দেখলে ভক্তদের রাতের ঘুম উড়তে বাধ্য। তবে সম্প্রতি তিনি তার যে ছবিটি শেয়ার করেছেন সেটি দেখে মুগ্ধ গোটা নেটপাড়া।

কখনও আধুনিকা আবার কখনও অতি সামান্যা, সব বেশেই সবসময় অসামান্যা এই অভিনেত্রী। সম্প্রতি রায় কিশোরী বেশে নিজের শান্ত স্নিগ্ধ ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মুগ্ধ করলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। পরনে হলুদ পাড় সাদা শাড়ি, হালকা গয়না,ফুলে সজ্জিত খোলা চুল, কপালে চন্দনের তিলক সব মিলিয়ে একেবারে কৃষ্ণ প্রিয়া রাই রূপে ধরা দিলেন সবার প্রিয় মিঠাই।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button