কাঁকনের বুদ্ধিতে ভেঙে গেলো সমরেশ দিব্যার বিয়ে! উত্তীয়কে একেবারে হাতেনাতে ধরল জগদ্ধাত্রী!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি টিআরপি তালিকার প্রথম পাঁচে অবস্থান করছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। ৮ থেকে ৮০ সকল বয়সের দর্শক এই ধারাবাহিকের নায়িকার বিরাট বড় ভক্ত। বর্তমানে ধারাবাহিকটির পর্বগুলি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে দর্শক মহলের কাছে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, এই মেগার এক অন্যতম প্রধান চরিত্র কৌশিকীর স্বামী সমরেশের অর্থাৎ বাবার বিয়ে আটকাতে উঠে পড়ে লেগেছে কাঁকন। সে কিছুতেই দিব্যা সেনের সাথে তার বাবার বিয়ে হতে দেবে না। অন্যদিকে উত্তীয়কে ধরতে জগদ্ধাত্রী যে ফাঁদ পেতেছিল সেই ফাঁদে এবার ধরা পড়তে চলেছে সে। জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকের বর্তমান পর্ব।
জগদ্ধাত্রী আজকের পর্ব ১ জুন (Jagaddhatri Today Episode 1 June)
বিয়ে আটকে দিলো কাঁকন
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দিব্যা আর সমরেশের বিয়েতে বারবার বাধা সৃষ্টি হতে থাকে যার ফলে খুব বিরক্ত হয়ে যায় দিব্যা। সে বলে যত তাড়াতাড়ি সম্ভব যেন তাদের বিয়েটা শুরু করা হয়। এমন সময় সেখানে চলে আসে জগদ্ধাত্রী। সে বলে এই বিয়েটা হওয়া সম্ভব নয়। কারণ সমরেশ আগের থেকেই বিবাহিত। দিব্যা সেই কথা কিছুতেই মানতে চায় না। জগদ্ধাত্রী বলে এবার যদি বিয়েটা হয় তাহলে এই বিয়েটাকে বৈধ হিসেবে মানা হবে না।
এরপর দিব্যাকে একটা ভিডিও দেখানো হয় যেখানে দেখা যায় দেবু নিজের মুখে সমস্তটা স্বীকার করছে। দেবু বলে সমরেশ আর কৌশিকী এরা দুজনে বিবাহিত। এদের রেজিস্ট্রি পেপারে সে নিজে কারসাজি করেছিল। আর তার অনেক বড় ভুল হয়ে গেছে সেই ভুলের জন্য সে ক্ষমা প্রার্থী। ব্যাস এখানেই ভেঙে যায় বিয়ে। এই গোটা বিষয়টা যখন কৌশিকী জানতে পারে সে ভীষণ খুশি হয়।
আরও পড়ুন: পুঁটিকে সবার সামনে কাঁদিয়ে ছাড়লো সুইটি! সাংবাদিকতার প্রথম দিনেই ইশাকে কুকর্মের শাস্তি দিলো পর্ণা!
উত্তীয়কে ধরে ফেললো জগদ্ধাত্রী
এদিকে কাঁকনকি তুলতে গুন্ডা পাঠায় উত্তীয়। জগদ্ধাত্রী সব সময় তাকে নজরে নজরে রাখে। মাঝে একসময় সে ওই ভিক্ষুক বাচ্চাদের মধ্যে একজনের জামা কাপড়ের সঙ্গে কাঁকনের জামা কাপড়ের অদলবদল ঘটিয়ে দেয়। ওই গুন্ডা কাঁকন ভেবে ওই ভিক্ষুক মেয়েটিকে তুলে নিয়ে যেতে গেলেই জগদ্ধাত্রী তাকে ধরে ফেলে। পাশাপাশি উত্তীয় মুখার্জীও সেখানে চলে আসে ফলে সবাই একসাথে ধরা পড়ে যায়।

