জগদ্ধাত্রীকে ফাঁসাতে উৎসবের নতুন চাল! আজকের রয়েছে দুর্দান্ত মোড় ঘোরানো পর্ব
নতুন করে জগদ্ধাত্রীকে বিপদে ফেলার ফাঁদ কষেছে উৎসব! এবার কীভাবে নিজেকে রক্ষা করবে জগদ্ধাত্রী সেটা দেখতে উৎসুক দর্শকরা

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে জ্বল জ্বল করছে এই ধারাবাহিকের নাম। এই মুহূর্তে চ্যানেল টপার এই ধারাবাহিক। শুরু হওয়ার পর থেকেই এই ধারাবাহিকের গল্প আর পাঁচটা মেগা সিরিয়ালের থেকে অনেকটাই আলাদা এবং আকর্ষণীয়।
সমুদ্র পারে তদন্তে জগদ্ধাত্রী
এ দিনের পর্বে দেখা যায় সমুদ্র পাড়ে তদন্ত করতে থাকে জগদ্ধাত্রী। সবাইকেই জিজ্ঞাসাবাদ করে সে। সেখানেই জগদ্ধাত্রী একজনকে জিজ্ঞাসা করে যে সে কি দেখেছিল? সেই ব্যক্তি জগদ্ধাত্রীকে জানায় তারা এখানে ঘুরতে এসেছেন, সমুদ্র পারে এসে এই লাশটিকে দেখেন তারা। জগদ্ধাত্রী তাদেরকে সেই জায়গা ছেড়ে যেতে বারণ করে। তদন্তের আগে কেউ যেন সেখান থেকে না যায় এমনটাই নির্দেশ দেয় সে।
জগদ্ধাত্রী যার মৃত্যুর রহস্য সমাধান করতে এসেছে সেই লোকটি হচ্ছে দীপরঞ্জন গাঙ্গুলী। আর অদ্ভুতভাবে ইনি হচ্ছেন মেহেন্দির পিসেমশাই। মেহেন্দি যখন বাড়ি ফেরে সবাই উৎসব আর মেহেন্দিকে জিজ্ঞাসা করে আইবুড়োভাতে তারা কেন বাড়িতে ছিল না। তখন মেহেন্দি বলে তার পিসেমশাই মারা গিয়েছেন। কেউ তাকে মেরে দিয়েছেন। শুনে অবাক হয়ে যায় বাড়ির লোক।
জগদ্ধাত্রীর সন্দেহভাজন হলো মৃতের মডেল
মৃত ব্যক্তির সাথে যিনি ছিলেন তিনি জগদ্ধাত্রীরের কাছে নিজেকে দীপরঞ্জন এর মডেল বলে পরিচয় দেন। তার সাথে কথা বলে বেশ সন্দেহ হয় জগদ্ধাত্রীর। শুরু থেকেই কেমন যেন সবকিছু এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় তার মধ্যে। এরপর জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বলে অনেক তদন্ত হয়েছে এবার একটু সমুদ্রের পাড়ে যেতে।
জগদ্ধাত্রীকে ফাঁসালো উৎসব
অন্যদিকে দেখা যায় জগদ্ধাত্রির ঘরে ঢুকেছে মেহেন্দি আর উৎসব। মেহেন্দি চাবি আনে আর সেই চাবি দিয়ে খোলা হয় জগদ্ধাত্রীর আলমারি। তারমধ্যে উৎসব কিছু চিঠি গিফট এই সমস্ত পুড়ে দেয়। এরপর সে মেহেন্দিকে বলে এইবার আর জগদ্ধাত্রীকে কেউ বাঁচাতে পারবে না। এমন সময় তাদেরকে ওই ঘরে দেখে ফেলে রাজনাথ। তারপর সে তার ছেলেকে বলে এমন কিছু যেন সে না করে যাতে তাদের বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে যায়।
View this post on Instagram

