স্বয়ম্ভুর ভালোবাসায় ভালো হয়ে গেল উৎসব! ‘দাদা’ বলে স্বয়ম্ভুকে জড়িয়ে ধরল সে, ‘আবার কোন চাল’, বলছে দর্শক!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। চলতি সপ্তাহে টিআরপিতে ফের প্রথম স্থান দখল করলো জগদ্ধাত্রী। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, অনেক সাধ্য শান্তি করে নিজের মেয়েকে ফিরে পেয়েছে কৌশিকী মুখার্জী। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দিব্যা সেনকে। ধীরে ধীরে এবার সবার মুখোশ খুলবে জগদ্ধাত্রী। কাঁকনকে ফিরে পেয়ে আবারো আগের মতন নিজের শক্তি ফিরে পেয়েছে কৌশিকী মুখার্জী।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, কৌশিকী আর কাঁকন বাড়ি ফিরে দেখে কৌশিকীর শ্বশুরবাড়ির লোকজন এসে উপস্থিত হয়েছে। তারা কৌশিকীকে জিজ্ঞাসা করে, সে কি সংসার করতে চায়? সে কি পারবে রান্না করতে সংসার সামলাতে স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে? কৌশিকী বলে, যে রাধে সে চুল বাঁধে তাই সে সব করতে পারবে। এই শুনে খুব খুশি হয়ে যায় সমরেশ।
অন্যদিকে, দেখা যায় স্বয়ম্ভু তার ঘরে কিছু একটা কাজ করছে ঠিক এমন সময় সেখানে এসে উপস্থিত হয় উৎসব। সে স্বয়ম্ভুকে বলে এতদিন অব্দি উৎসব ভাবতো তার বাবা রাজনাথ মুখার্জির একটাই ছেলে কিন্তু সে একা নয়, তার একটা দাদাও আছে আর এটা বলার পর দাদা বলে স্বয়ম্ভুকে জড়িয়ে ধরে উৎসব।
আরও পড়ুনঃ নীলকে বদনাম না করতে পেরে মেঘকে বদনাম করলো ময়ূরী! রিসোর্টে এক বিছানায় জিষ্ণুর সাথে মেঘকে দেখে সন্দেহ নীলের মনে!
উৎসব এতদিন ধরে যা যা করেছে সে সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নেয় তার দাদার কাছে। উৎসবের এই পরিবর্তন দেখে খুব খুশি হয়ে যায় বোকা স্বয়ম্ভু। এরপর উৎসব মনে মনে বলে, এইভাবেই সে সবার মন জিতে জগদ্ধাত্রী কৌশিকী আর উৎসবকে বাড়ি থেকে তাড়িয়ে এই বাড়ির রাজা হবে। এ কোন নতুন শয়তানি খেলায় মতলব উৎসব?

