জগদ্ধাত্রীর পেটন খেতেই সমস্ত সত্যিই উগরে দিল উৎসব! তবে কাঁকনের কাছে পৌঁছানো হল আরও কঠিন!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। কাঁকনকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে জগদ্ধাত্রী।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, কৌশিকী মুখার্জির ক্ষতি করতে উৎসব আর মেহেন্দি কৌশিকীর মেয়ে কাঁকনকে ভুল বোঝায়। যার ফলে কাঁকন কাউকে কিছু না বলে মনের কষ্টে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আর এরপর কিছু খারাপ লোকেদের কবলে পড়ে সে।
এ দিনের পর্বে দেখা যায়, কাঁকনকে যারা নিয়ে গেছে অর্থাৎ সেই শয়তান লোক গুলো কৌশিকী মুখার্জিকে ফোন করে। তারা কৌশিকীর কাছ থেকে ৫ কোটি টাকা মুক্তি পণ চায়। কৌশিকী তাদের বলে সে পাঁচ কোটি টাকা দিতে রাজি আছে কিন্তু কাঁকনের যেন কোনো ক্ষতি না হয়। জগদ্ধাত্রী যখনই সেই ফোন ট্রাক করতে যায় তখনই ফোনের সিম খুলে তারা ফেলে দেয়।
কৌশিকীর অভিযোগের ভিত্তিতে থানায় তুলে আনা হয় জগদ্ধাত্রী আর উৎসবকে। এরপর তাদের আসল সত্যিটা বলতে বললে তারা কিছুতেই সেটা বলতে চায় না। জগদ্ধাত্রী তখন বাধ্য হয়ে উৎসবকে প্রচন্ড পেটায়। মার খেয়ে অবশেষে উৎসব স্বীকার করে সে কাঁকনকে বলেছিল বিয়ের পর তার মা-বাবা তাকে হোস্টেলে দিয়ে আসবে। এই শুনে জগদ্ধাত্রী বলে, সে এর জন্য তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করবে।
আরও পড়ুনঃ গল্পে নয়া মোড়! আবারো শিমুলের বিরুদ্ধে মধুবালা, তবে এবার কুটনি শাশুড়ির পক্ষে নেটিজেন!
কৌশিকী বাড়ি ফিরতেই বৈদেহি তাকে বলে, “তুমি এটা ঠিক করলে না কৌশিকী, আমার ছেলে বৌমা নির্দোষ। হতে পারে তুমি সময় দাওনি বলেই সেই আঘাত থেকে কাঁকন বেরিয়ে গিয়েছে।” তখন কৌশিকী বলে, “আমার বিজনেস সামলে আমি যেটুকু সময় পেয়েছি কাঁকনকে দিয়েছি। তাই এসব বলে কোন লাভ নেই। ওরা দোষ করেছে আর ওরা শাস্তি পাবে। কেউ বাঁচাতে পারবে না।” জগদ্ধাত্রী কি পারবে, ভালোয় ভালোয় কাঁকনকে বাড়ি ফিরিয়ে আনতে?
View this post on Instagram

