তিলক সুন্দরীই তিলক থাপা! রহস্যের সমাধান করে ফেললো জগদ্ধাত্রী! সত্যিটা জানতে পেরে চমকে গেলো কাকলি!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান গোয়েন্দা ধারাবাহিকের জায়গা দখল করেছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের নায়িকার শুরু থেকেই দর্শকদের মনে একটা পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছে। টিআরপি তালিকাতেও প্রথম পাঁচে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম। এই মুহূর্তে এক জটিল রহস্যের সমাধান করছে ধারাবাহিকের নায়িকা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনেকদিন ধরেই জগদ্ধাত্রী খুঁজে বের করার চেষ্টা করছিল পরিবারের কোন সদস্য বিখ্যাত রাজনীতিবিদ কাকলি দেবীর উপর হামলা করেছিল। সেই খোঁজ চালাতে চালাতেই আজ এক চরম সিদ্ধান্তে এসে পৌঁছেছে ধারাবাহিকের নায়িকা। রাতের মধ্যেই আসল অপরাধীকে ধরার সংকল্প নিয়েছে জগদ্ধাত্রী।

জগদ্ধাত্রী আজকের পর্ব ১৯ জুন (Jagaddhatri Today Episode 19 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সাধুদা জগদ্ধাত্রীর কোন কথাই বুঝতে পারে না। জগদ্ধাত্রী বলে, যদি তিলক সুন্দরী আসলে তিলক থাপা হয় তাহলে অনেক কিছুই সামনে চলে আসবে। আর ওই আই ড্রপ, ওই বিষয়টাও বেশ গুরুত্বপূর্ণ। সবকিছুকে মিলিয়ে নিলে আসল রহস্যটা খুব তাড়াতাড়ি উদঘাটন করা সম্ভব হবে। এরপর শাস্ত্রীর সাথে কথা হয় জগদ্ধাত্রীর। শাস্ত্রী আবারো জগদ্ধাত্রীকে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু জগদ্ধাত্রী তাতে ভয় পায় না।

তিলক সুন্দরীর খেলা শেষ করলো জ্যাস

এরপর সে কাকলি দেবীকে ফোন করে। কাকলি দেবী বলে, তাকে একটা খুব উজ্জ্বল রং এর শাড়ি দেওয়া হয়েছে পুজোতে পরে আসার জন্য। জগদ্ধাত্রী তাকে সেই শাড়িটা পরতে বারণ করে। সে বলে, ওই শাড়িটা জগদ্ধাত্রী নিজে পরবে। আর তারপর যবনিকা পতন ঘটাবে। কাকলি জগধাত্রীর কোন কথাই বুঝতে পারে না কিন্তু যেহেতু সে তার প্রাণ রক্ষার দায়িত্ব নিয়েছে তাই জগদ্ধাত্রী কথা শুনতে কাকলি বাধ্য। জগদ্ধাত্রী যা বলছে সেটা করতে রাজি হয়ে যায় কাকলি।

আরও পড়ুন: রাইয়ের ডাকে সাড়া দিলো না অনির্বাণ! চলে যাওয়ার সিদ্ধান্তেই অনড় সে, বসকে আটকাতে মনের কথা জানালো রাই!

এদিকে স্বয়ম্ভুর কাছে চলে আসে উৎসব। সে নানা রকম ভাবে স্বয়ম্ভুকে ভয় দেখানোর চেষ্টা করে। প্রথমে তাকে ব্ল্যাংক চেক দিয়ে নিজের মতন টাকার অংক বসিয়ে নিতে বলে আর এই সমস্ত ডিএনএ টেস্ট থেকে দূরে থাকতে বলে। এতে কাজ না হওয়ায় সে সয়ম্ভুর মাথায় বন্দুক ঠেকায়। তাতেও যখন কোন কাজ হয় না তখন উৎসব সরাসরি জগদ্ধাত্রী আসন্ন সন্তানকে মেরে ফেলার হুমকি দেয়। এসব দেখে রীতিমতো হকচকিয়ে যায় স্বয়ম্ভু। সে তাড়াতাড়ি কৌশিকীকে ফোন করে সমস্ত ঘটনাটা জানায়।

 

Back to top button