সুর্যর সামনে মিশকার মুখোশ টেনে খুলে দিল উর্মি আর তার মা! সামনের দিনে আসছে অনুরাগের ছোঁয়ার জমজমাট পর্ব

এই মুহূর্তে স্টার জলসায় সম্প্রচারিত ধারাবাহিক গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। এই মুহূর্তে হওয়া বেশ গরম এই ধারাবাহিকে। নায়ক সূর্য এবং নায়িকা দীপার মধ্যে চলছে চরম অশান্তি। দীপাকে আর কোনো ভাবেই বিশ্বাস করেনা সূর্য। আর কথায় কথায় সব দোষ গিয়ে পরে দীপার উপর।

ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখা যাবে সদ্য সন্তানের মা হয়েছে উর্মি। ইতিমধ্যেই পাড়া-প্রতিবেশী মিষ্টি খাওয়ার জন্য চলে গিয়েছে রত্না দেবীর বাড়িতে। সেখানে উর্মির মা রত্না দেবী পাড়া-প্রতিবেশীকে বলে উর্মির শাশুড়ি এতই কিপটে যে বেশি মিষ্টি পাঠায়নি। ঠিক সেই সময় তার বাড়িতে এসে হাজির হয় লাবণ্য সেনগুপ্ত অর্থাৎ উর্মির শাশুড়ি। আর সাথে করে এত মিষ্টি আনে যে দেখে সবার চোখ ছানাবড়া হয়ে যায়। প্রতিবেশীদের সামনে নাক কাটা যায় রত্না দেবীর।

উর্মির সন্তানকে এক নজর দেখার জন্য মনটা ছটফট করে দীপার। তাই দীপা রুপাকে লুকিয়ে রত্না দেবীর বাড়িতে এসে হাজির হয়। দিপাকে দেখেই উর্মি তার পুরনো সব অন্যায়ের জন্য হাত জোড় করে ক্ষমা চায়। আর তার সাথে দীপাকে বলে তুই ফিরবিতো ওই বাড়িতে দিদি? আমার সন্তানের যে তোকে খুব প্রয়োজন। তুই যদি ওখানে না ফিরিস আমার সন্তানের ভালো হবে না। দীপা কোন উত্তর দিতে পারে না চুপ করেই থাকে।

অন্যদিকে হাতে করে কিছু না নাই রত্না দেবী দীপাকে অনেক কথা শোনাতে থাকে। তাকে বলে তুই না ওর বড় দিদি তোর তো বড় হিসেবে হাতে করে কিছু আনা উচিত ছিল। বদলে খালি হাতে চলে এলি? সেই সময় লাবন্য সেনগুপ্ত বলে আমি চাইলে এক্ষুনি আমার বড় বৌমার হয়ে এক কোটি টাকার চেক ছুড়ে দিতে পারি আপনার মুখে কিন্তু আমি দেব না কারণ এখানে দীপার সম্মান জড়িয়ে রয়েছে।

উর্মিও এর প্রতিবাদ জানায়। সে বলে তুমি আমাকে কখনো ভালো শিক্ষা দাও নি মা, কখনো কাউকে ভালবাসতে শেখাওনি কখনো কাউকে ক্ষমা করতে শেখাওনি। কিন্তু আজ আমার চোখ খুলে গিয়েছে তাই আমি হাতজোড় করে দিদির কাছে ক্ষমা চাইছি। উর্মি যখন দীপার কাছে ক্ষমা চাইছিল দিপাকে দিদি বলে ডাকছিল তখন ঘরে ঢুকে পড়ে সোনা। আর শুনে নেয় সবটা। তখন সে উর্মিকে প্রশ্ন করে ফুল মা যে তোমার দিদি হয় তুমি আগে বলনি তো। কেনো বলনি? দর্শকরা চান উর্মি যখন ভালো হয়ে গিয়েছে তখন সে আর তার মা মিলে যেন সূর্যকে সবটা বলে দেয়। সমস্ত সত্যিটা যেন সূর্যের সামনে নিয়ে আসে আর দীপাকে নির্দোষ প্রমাণ করে। কিন্তু গল্পের নতুন মোড় গল্পকে কোন দিকে টেনে নিয়ে যায় এখন সেটাই দেখার।

Back to top button