সবটাই প্ল্যান, স্মৃতি ফিরতেই উচ্ছে বাবুকেই প্রথম ডাকলো মিঠাই রানী! মিঠাইয়ের স্মৃতি ফেরাতে সিদ্ধার্থের দুর্ঘটনার মুহূর্ত সামনে আনলো হল্লা পার্টি! প্রিক্যাপ দেখেই “মিঠাই” শেষ হওয়ার দুঃখ দর্শকমহলে

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই তে বর্তমানে দেখানো হচ্ছে যে মিঠাই সমস্ত স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে তাই পূর্বের কোন কথাই আর মনে করতে পারছে না সে, তার স্বামীকে সেটাও যেমন সে মনে করতে পারছে না তেমনি মিষ্টির বাবা কে সেটাও সে মনে করতে পারছে না। মিঠাইয়ের যাতে সমস্ত পুরোনো কথা ও পুরনো স্মৃতিশক্তি মনে পড়ে যায় সেই কারণে একজন সাইক্রিয়াটিসের সাহায্য নিয়েছে সিদ্ধার্থ।

স্মৃতি ফেরানোর জন্য মিঠাইকে একটি সাইক্রিয়াটিস্টের শরণাপন্ন হতে হয়। সেই সাইক্রেয়াটিস বলেছে আস্তে আস্তে সব পুরনো স্মৃতি ফেরানোর ব্যবস্থা করতে হবে, এমন ভাবে সবটা করতে হবে যাতে মিঠাইয়ের খুব বেশি শকড না লাগে। এর জন্য সবথেকে ভালো উপায় হল পুরনো ঘটনাগুলিকে নতুন করে তার সামনে তুলে ধরা, যাতে করে সব পুরনো কথা মনে পড়ে যায় মিঠাইয়ের।

মিঠাইয়ের স্মৃতি ফেরানোর জন্য তার পরিবার শেষ পর্যন্ত চেষ্টা করেছে। সোম আর তোর্সা দুজনে মিলে ছদ্মবেশ ধারণ করে নফর চন্দ্র দাসের বাড়িতে এডভান্স টাকা দিয়ে মিষ্টি তৈরি করবার বাহানায় মিঠাই আর মিষ্টি কে নিয়ে আসে গাড়িতে করে, নফর এর ছেলে রনির এই বিষয়ে একটু সন্দেহ হলে সে মিঠাইদের ফলো করে, তখন মিঠি প্ল্যান করে মিঠাইয়ের শাড়ি পরে রনিদের সামনে লাঠি হাতে দাঁড়ায় আর বলে সে গোঁসাই বাগানে গিয়েছিল সেখানকার পিসিমা তাকে ডেকেছিল। এরপর রনি ভাবে তার মানে আবার মিষ্টি মার ওপর গোঁসাই বাগানের ভূত ভর করেছে, যার জন্য তারা ভয় পালিয়ে যায়।

এসব তো হলো, অন্যদিকে মনোহরায় যত পুরনো কর্মচারী ছিল সবাইকে নিয়ে আসা হয়েছে, সেই সকল মিষ্টির কর্মচারীদের দেখে মিঠাই কিছু মনে করবার চেষ্টা করছে কিন্তু মনে করতে পারছে না। এরপর দেখা যায় মিষ্টির সাথে মিঠাই মনোহরায় গেছে, মনোহরাতে গিয়ে তারা দেখে যে, মিঠাই সিদ্ধার্থর নকল করছে। তারপর সিদ্ধার্থ আবার বলে মিঠাইকে তো আমিও নকল করতে পারবো, তারপর সে পুরনো দিনের মতো কোমর দুলিয়ে শ্রীতমা দিদি বলে ডেকে ওঠে।

এতক্ষণ সব অস্থিরভাবে দেখছিল মিঠাই কিন্তু এই দৃশ্য দেখে মিঠাই চিৎকার করে ওঠে এবং মাথায় হাত দেয়। তখন সিদ্ধার্থ, মিঠি, দাদু, ঠাম্মা সবাই মিলে মিঠাইয়ের দিকে তাকায়। তাহলে কি এবার মিঠাইয়ের সব স্মৃতি ফিরে আসবে? জানতে হলে সকলকেই মিঠাই দেখতে হবে।

Back to top button