আসন্ন পর্বে রাজনাথ মুখার্জির পর্দা ফাঁস করতে চলেছে জগদ্ধাত্রী! উৎসব মরেনি সেটা সকলের সামনে প্রমাণ করে দিল জগদ্ধাত্রী! হবে বড় পর্দা ফাঁস 

বর্তমানে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘জগদ্ধাত্রী’। জী বাংলার এই ধারাবাহিকটি শুরুর প্রথম থেকেই দর্শকদের কাছে দারুন ভাবে জনপ্রিয়তা অর্জন করছে। জগদ্ধাত্রীতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জিকে। প্রথম থেকেই টিআরপি তালিকায় প্রথম পাঁচের মধ্যেই রয়েছে এই ধারাবাহিকটি।

এমনকি কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে জগদ্ধাত্রী। বর্তমানে টিআরপি তালিকার দ্বিতীয় স্থান বলতেই দর্শক চেনে জি বাংলার এই ধারাবাহিকটিকে। সাংসারিক কুট কচালি থেকে দূরে একেবারে ডিটেকটিভ ধর্মী গল্প নিয়ে এসেছে এই ধারাবাহিক। জগদ্ধাত্রীর নায়ক নায়িকা দুজনেই স্পেশাল ফোর্স পুলিশ অফিসার।

সম্প্রতি গল্পে দেখা যাচ্ছে স্বয়ম্ভুর সৎ ভাই উৎসব বেআইনি কাজ কর্মের সঙ্গে যুক্ত এবং তাকে ধরার জন্য মরিয়া হয়ে খুঁজছে জগদ্ধাত্রী। তাকে যেদিন অ্যারেস্ট করবে সেদিনই সে পালিয়ে যায় এবং তাকে সাহায্য করছে স্বয়ম্ভু এবং উৎসবের বাবা রাজনাথ মুখার্জি। সে উৎসবকে বাঁচানোর জন্য এবং বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য একটা মিথ্যে খবর রটিয়েছে যে ছ তলার উপর থেকে উৎসবকে কেউ মেরে ফেলে দিয়েছে। আর যা শুনে উৎসবের মা এবং মেহেন্দি দুজনেই ভেঙ্গে পড়েছে।

কিন্তু জগদ্ধাত্রী আর কৌশিকী মুখার্জি এই কথাটাতে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছে না। জগদ্ধাত্রী মনে মনে ভাবছে এটা হয়তো কোনো রকম চাল। পরবর্তী পর্বে জগদ্ধাত্রী রাজনাথ মুখার্জির এই চালকে ভেস্তে দিতে চলেছে। আসন্ন পর্বে দেখা যাবে জগদ্ধাত্রী উৎসবের বডিটা দেখে বলবে যে এই বডিতে কিন্তু কোন আইডেন্টিফিকেশন মার্ক নেই। ছোটবেলায় খেলতে গিয়ে উৎসব পড়ে গিয়েছিল আর সেখানেই তার ডান হাতে একটি কাটার দাগ ছিল। এটা বলে সে বৈদেহী মুখার্জিকে সত্যিটা জিজ্ঞাসা করে।

এই শুনে সকলেই চমকে ওঠে এবং তারপরেই সে রাজনাথ মুখার্জিকে বলে যে শ্বশুরমশাই অনেক তো খেলা খেললেন, এবার না হয় খেলাটা বন্ধ করুন। পরবর্তী দিনে তার সব চক্রান্ত এবং পাতা ফাঁদ ভেদ করতে চলেছে জগদ্ধাত্রী। যা থেকে বোঝাই যাচ্ছে আগামী দিনগুলোতে হতে চলেছে টান টান উত্তেজনার আর এই গল্পে পরবর্তী দিনে কী হতে চলেছে তা জানার জন্য দেখতে হবে জগদ্ধাত্রী।

Back to top button