ধারাবাহিক ছেড়ে দিলেন উদয় প্রতাপ সিং! হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কী? জানা গেল আসল রহস্য

Uday Pratap Singh: বর্তমানে কিছুদিন আগে অবধিও জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত দুটি জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) এবং নিম ফুলের মধু (Neem Phuler Modhu) -তে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাচ্ছিল জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিংকে (Uday Pratap Singh)। দুটি ধারাবাহিক এই ইতিবাচক ভূমিকায় অভিনয় করছেন তিনি এবং দুটিতেই তিনি নায়কের ভাই।

পার্শ্ব চরিত্র হলেও তার ভূমিকা বেশ অনিবার্য হয়ে উঠেছিল এই ধারাবাহিক গুলিতে। নিম ফুলের মধু ধারাবাহিকটিতে তিনি প্রধান গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে উঠেছিলেন। কিন্তু সম্প্রতি এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও দেখা মেলেনি চয়ন অর্থাৎ উদয় প্রতাপ সিং এর। এত গুরুত্বপূর্ণ একটা প্লটে নেই প্রধান অভিনেতা! এর কারণ বুঝতে পারছিলেন না দর্শকমহল। তারা অভিনেতার ফিরে আসার অপেক্ষা করে চলেছিলেন।

কিছুদিন আগেই অভিনেত্রী অনামিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এরপর চুটিয়ে ঘুরেছেন একসাথে। যার ফল স্বরূপ বেশ কিছুদিন ধারাবাহিকের পর্দায় দেখা মেলেনি তার। কিন্তু বর্তমানে ফিরে এসেছেন তিনি। তারপরেও কেন ধারাবাহিকে ফিরছেন না অভিনেতা? এই নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছে অভিনেতার ভক্তরা। পার্শ্ব চরিত্র হলেও তাকে দেখতে ভীষণই পছন্দ করেন তার ভক্তরা।

এখন প্রশ্ন উঠছে তবে কি ধারাবাহিক ছেড়ে দিলেন অভিনেতা? এতদিন ধরে একটি প্রধান চরিত্রের স্লট কেনো এমন ভাবে ফাঁকা পড়ে রয়েছে? মাঝে শোনা যাচ্ছিল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক আবার নাকি ফিরতে চলেছেন অভিনেতা। সেইখানে কিঞ্জলের ভূমিকায় আবার নাকি দেখা যাবে তাকে, কিন্তু আর ফিরলেন না উদয়। এইবার তার অন্তর্ধানের আসল রহস্য সামনে এলো।

আরো পড়ুন:”এখনও প্রেম আসেনি…” দোলের আবহে বিরাট আফসোস ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার! নিজের বৃত্তেই রঙিন পর্দার জ্যাস সান্যাল

সম্প্রীতি শেষ হয়েছে সিসিএল অর্থাৎ সেলিব্রেটি ক্রিকেট লিগ। এই সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রধান খেলোয়াড় হিসেবে দেখা গিয়েছিল উদয় প্রতাপ সিংকে। ট্রফিটাও জিতে ছিলেন তিনি। এই ম্যাচ শেষ হতেই তিনি তার সমাজ মাধ্যমের পাতায় একটি ছবি পোস্ট করেন এবং লেখেন, “ভ্যাকেশন মোড অন।” যেখান থেকে বোঝা যাচ্ছে এইবার ফির ঘুরতে যাচ্ছেন তিনি। আর আবারও অনির্দিষ্ট সময়ের জন্য ধারাবাহিকের পর্দায় দেখা মিলবে না তার।

Back to top button