‘মুখে চোখে রং, পরনে জোকারের পোশাক, হাতে ভাঙা হৃদয়!’ জোকারের লুকে চমক রায়ান ওরফে উদয় প্রতাপের! প্রকাশ্যে ‘পরিণীতা’র বিশেষ পর্ব!

মেরুন ব্লেজার, ফরম্যাল পোশাক, মাথায় রঙিন পরচুলা আর হাতে লাল হার্ট। এমন অদ্ভুত সাজে সামনে এসেই দর্শকদের চমকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং। বর্তমানে তাঁকে জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকে রায়ান চরিত্রে দেখা যাচ্ছে। বিশেষ একটি পর্বের জন্যই এই নতুন লুকে হাজির হয়েছেন তিনি।

উদয় প্রতাপ একসময় পার্শ্ব চরিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করলেও এখন তিনি ধারাবাহিকের প্রধান মুখ। তাঁর অভিনীত সিরিয়াল একাধিকবার টিআরপি তালিকায় ভালো ফল করেছে। ‘পরিণীতা’ ধারাবাহিকেও তাঁর চরিত্র দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে রায়ান ও পারুলের সম্পর্কের গল্প নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি।

গল্পে দেখানো হচ্ছে, রায়ান এখনও নিজের মনের কথা পারুলকে জানাতে পারেনি। সে মনে করে, পারুলের সমকক্ষ না হওয়া পর্যন্ত প্রেমের কথা বলা ঠিক হবে না। তাই পরিবারের কাছে সে মিথ্যে বলে অন্য কাউকে ভালোবাসে। যদিও বাড়ির সকলে বুঝে যায়, রায়ানের মনের মানুষ আসলে পারুলই।

সত্যি কথা বের করে আনতে পরিবার নানা পরিকল্পনা করে। কখনও মিথ্যে ডিভোর্সের নাটক, কখনও পারুলের ভুয়ো বিয়ের আয়োজনও করা হয়। কিন্তু এত কিছু হওয়ার পরও রায়ান নিজের ভালোবাসার কথা স্বীকার করে না। শেষমেশ পারুল এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় এবং ডিভোর্স ফাইল করে।

আরও পড়ুনঃ ‘কেমন হলো নয়, এখন সবাই জানতে চায় কত হলো,’ ‘ভীষণ কষ্টের মধ্যে দিয়ে এই কথাগুলো বলছি!’ দীর্ঘ বিরতি শেষে ছোটপর্দায় পরাণ বন্দ্যোপাধ্যায়! ছোটপর্দার টিআরপি যুদ্ধ নিয়ে সরব অভিনেতা!

এরপরই গল্পে আসছে বড় মোড়। ডিভোর্স থামাতে এবং নিজের মনের কথা জানাতে রায়ান এক বিশেষ নাটক সাজায়, যেখানে তাকে জোকারের লুকে দেখা যাবে। মঙ্গলবার রাত ৮টায় জি বাংলায় এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে। ইতিমধ্যেই চ্যানেলের অফিসিয়াল পেজে প্রকাশিত এই লুকের ছবি দর্শকদের মধ্যে আলোড়ন ফেলেছে।

Back to top button