বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই স্ত্রীর হাত ধরে অ্যাওয়ার্ড শোয়ে উদয় প্রতাপ! জল্পনায় ইতি ঘটিয়ে নতুন খবর দিলেন তারকা দম্পতি!

গত বছরের শেষ থেকেই টেলিপাড়ায় আলোচনা চলছিল অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং তাঁর স্ত্রী অনামিকা সাহা (Anamika Saha)-র সম্পর্ক নিয়ে। সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা ছড়িয়েছিল যে তাঁদের দাম্পত্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে উদয়ের ধারাবাহিক ‘পরিণীতা’ ঘিরে নানা গুঞ্জন আরও জোরালো হয়েছিল।

অনেকেই মনে করেছিলেন, ‘পরিণীতা’ ধারাবাহিকে সহ-অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি এই সমস্যা তৈরি হয়েছে। আবার কেউ কেউ বলেছিলেন, কাজের ক্ষেত্রেও দু’জনের মধ্যে ফারাক তৈরি হওয়ায় সেই প্রভাব পড়েছে ব্যক্তিগত জীবনে। যদিও এর আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনামিকা স্পষ্ট করেছিলেন যে তাঁদের সম্পর্কে কোনও সমস্যা নেই।

এবার সেই জল্পনায় আরও জল ঢেলে একসঙ্গে দেখা গেল এই দম্পতিকে। Zee Bangla-র জনপ্রিয় অনুষ্ঠান সোনার সংসার অ্যাওয়ার্ডে স্ত্রীকে সঙ্গে নিয়েই হাজির হন উদয়। এ বছর ‘পরিণীতা’ ধারাবাহিকটি একাধিক পুরস্কারও পেয়েছে এই অনুষ্ঠানে।

আরও পড়ুনঃ ‘২০ বছর হয়ে গেল জন্মদিন পালন করি না…’ জন্মদিনে কেক নয়, মায়ের হাতের পায়েসেই আনন্দ! বিশেষ দিনেও অভিনেতার জীবনে বিষাদ! কোন তিক্ত অভিজ্ঞতায় ২০ বছর কেটেছে ঋজু বিশ্বাসের!

অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উদয় জানান, এই প্রথম তিনি স্ত্রীকে নিয়ে অ্যাওয়ার্ড শোয়ে এসেছেন। তাঁর কথায়, এর থেকে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না। পাশে দাঁড়িয়ে হাসিমুখে সেই কথার সঙ্গেই সম্মতি জানাতে দেখা যায় অনামিকাকে।

পরে মজার ছলে উদয় স্ত্রীকে কিছু বলতে বললে অনামিকা হেসে শুধু ‘অল দ্য বেস্ট’ বলেন। সাংবাদিকরা তাঁকে আবারও কিছু বলতে অনুরোধ করলে অভিনেত্রী মজা করে জানান, তিনি যেন একেবারে মুগ্ধ হয়ে গেছেন। তাঁদের এই উপস্থিতিতেই অনেকের মতে বিচ্ছেদের গুঞ্জন অনেকটাই থেমে গেল।

Back to top button