টিআরপি টানতে আসল গল্পে ফিরছে সন্ধ্যাতারা, তারা জেনে গেল সন্ধ্যা ভালোবাসে আকাশকে, কিন্তু সন্ধ্যা কি জানতে পারবে তারার মনের কথা?

দীর্ঘ পাঁচ মাসের বিরতির পর ফের প্রধান চরিত্রে ফিরেছেন টেলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা৷ এর আগে তিনি কাজ করেছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’-এ৷ এরপর টানা কয়েক মাস আর পর্দায় দেখা যায়নি তাঁকে৷ তারপর এবার নতুন চ্যানেলে নতুন ধারাবাহিকে প্রধান চরিত্রে ফিরলেন তিনি৷ টেলিভিশনে একদম নতুন ধারাবাহিক হলো ‘সন্ধ্যাতারা’৷ ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে গ্রামের দুই কন্যা সন্ধ্যা ও তারা৷

এই ধারাবাহিকে সন্ধ্যার চরিত্রে যেমন দেখা যাচ্ছে অন্বেষাকে তেমনই তারা চরিত্রে অভিনয় করছেন অমৃতা দেব৷ আর নায়কের ভূমিকায় রয়েছেন সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়৷ তিনিও বিনোদনের দুনিয়ায় বেশ পরিচিত মুখ৷ ইতিমধ্যেই বেশকিছু মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছে তাঁকে৷ আগামীতে রাজ চক্রবর্তীর সঙ্গেও কাজ করতে চলেছেন তিনি৷ সৌরজিৎ, অন্বেষা, অমৃতাদের সঙ্গেই দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকেও৷ তিনি এখানে রয়েছেন বাবা ঠাকুরের চরিত্রে৷

গল্পের দিকে তাকালে দেখা যায়, সন্ধ্যা ও তারা গ্রামের দুই মেয়ে৷ তাঁদের বিধবা মা চাল বিক্রি করে সংসার চালায়৷ তারা পড়াশোনা করে৷ আর মেজদিদি অর্থাৎ সন্ধ্যা সংসারের জোয়াল টানে৷ ফসল ফলায়৷ দুই বোন একে অপরকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে। দুই বোনের ভালোবাসা দেখলে চোখ জুড়িয়ে যায় দর্শকদের। কিন্তু এইবার এক বিরাট সংকটের মুখে পড়লো দুই বোন।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো সম্প্রচারিত হয়। এখানে দেখা যায় তারা তার দিদিকে জিজ্ঞাসা করছে কার সাথে বিয়ে করতে চলেছিস তুই সন্ধ্যা তখন তার মনের মানুষের ছবিটা তুলে দিচ্ছে তারার হাতে। ছবিটা দেখেই চমকে যায় তারা। কারণ তারাও যে সেই একই মানুষকে ভালোবাসে।

এর পরবর্তী ঝলকে দেখা যায় তারা সেই মানুষটির কাছে যায় যার সঙ্গে তার দিদির বিয়ে ঠিক হয়েছে এবং তাকে গিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি না তুমি শুধুমাত্র আমার টাইম পাস ছিলে। এরপর সন্ধ্যা তারাকে কাঁদতে দেখে বলে আমার দিব্যি সত্যি করে বল কী হয়েছে? দিদির জন্য নিজের মনের মানুষকে আত্মত্যাগ করতে একটুও বাঁধলো না তার। দিদির প্রতি এমন ভালোবাসা বারবার মুগ্ধ করছে দর্শকদের।

Back to top button