রায়ানের জীবনে নেমে এলো অন্ধকার! তূর্যর শয়তানিতে র’ক্তে ভেসে গেলো রক্তকরবীর মঞ্চ! দিশাহারা পারুল! ফাঁ’স আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল আর তার বন্ধুরা মিলে নাটকের হাফ সেট তৈরি করে ফেলে। সবাই হাতে হাতে কাজ করে অনেক এগিয়ে ফেলে কাজ। তূর্য এসে তো অবাক করে দেয় সবাইকে। পারুল রায়ানের গল্পই করতে থাকে। আর সেটা একেবারে সহ্য করতে পারেনা তূর্য। তাই ঠিক করে নেয় পারুলের কাছ থেকে রায়ানকে একেবারে সরিয়ে দেবে। পরের দিনকে প্রফেসররা মঞ্চে এসে প্রশংসা করে যায়। আর আগে কখনোই এমন সেট তৈরি হয়নি বলেই জানায়। রায়ান বলে পারুল সারা রাত জেগে এই পরিশ্রমটা করেছে। তাই পুরো কৃতিত্ব পারুলের। পারুল বলে তার বন্ধুরা হাত না লাগালে সে এই কাজ কিছুই করতে পারত না।

Bengali serial

এরপরে নাটকের প্রস্তুতি জন্য সবাই লেগে পড়ে। নাটকের মঞ্চে যাওয়ার আগে পারুল যখন নিজের কস্টিউম পড়ছিল তখন সে নিজের হাতের মালা আটকাতে পারছিল না। তাই শ্রীতমার কাছে সাহায্য চায়। শ্রীতমা তাকে ফিরিয়ে দেয়। তারপর রায়ান তাকে সাহায্য করে দিচ্ছিল। আর সেটাই দেখতে পায় তূর্য। আর তখনই তূর্য ঠিক করে দেয় পারুলকে পাওয়ার জন্য রায়ানকে রক্ত দিতে হবে। শিরিনও পারুলের ক্ষতি করার জন্য ফাঁদ পেতে রাখে।

অন্যদিকে গোপালরা মালতীকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে তখন রুক্মিণী বলে তাকে কথা দিতে যেন সে নিজের স্বামীর আর কোনো রকম অত্যাচার অন্যায় সহ্য না করে। শুধুমাত্র নিজের কথাই ভাবে। তখন মালতী রুক্মিণীকে কথা দেয়। তারপরেই গোপাল প্রস্তাব দেয় আজ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে গ্রামে অনুষ্ঠান করা হবে এই প্রস্তাবের সকলেই খুব খুশি হয়ে যায়।

আরও পড়ুনঃ রাজবাড়ীর গোপন রহস্য ফাঁ’স করলো বড় রাণী! ফুলকি খুঁজে পেলো নিজের পরিচয়! ফাঁ’স আজকের পর্ব

অন্যদিকে কলেজে শুরু হয়ে যায় নাটকের অনুষ্ঠান। এক এক করে প্রদীপ উজ্জ্বলন গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অন্যদিকে রায়ানের ক্ষতি করার জন্য ফাঁদ পেতে রাখে তূর্য। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button