তুলিকে এবার শায়েস্তা করবে তিতির! তুলির সোমরাজকে ফাঁদে ফেলার সত্যি জেনে উচিত শিক্ষা দেবে সে

জি বাংলায় চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হওয়া এই ধারাবাহিক ‘মন দিতে চাই’ বর্তমানে একটু একটু করে জায়গা করে নিচ্ছে দর্শকের মনে। এই ধারাবাহিকের জুটি সম্পূর্ণ নতুন। এর আগে এই জুটিকে পর্দায় কখনও দেখা যায়নি। এই ধারাবাহিকে এই প্রথম দর্শক অভিনেত্রী অরুনিমা হালদার আর অভিনেতা ঋত্বিক মুখার্জীকে জুটিতে পেলেন। তবে প্রথম দিকে এই জুটিকে দর্শক সেভাবে মেনে না নিলেও এখন ধীরে ধীরে তারা পছন্দ করছেন সোমরাজ আর তিতিরের রসায়নটা।

ভাইয়ের ভালোবাসা বাঁচাতে গিয়ে সোমরাজ তিতিরের সিঁথিতে সিঁদুর দিয়ে দেয়। প্রথমে তিতির রাজি না থাকলেও পরে সে মেনে নিতে বাধ্য হয়। এখন তাদের মাঝে ধীরে ধীরে গড়ে উঠছে ভালোবাসার সম্পর্ক। কিছুদিন আগেই দেখা গিয়েছিল তিতির সোমরাজকে সন্দেহ করছে, হয়ত সোমরাজের অন্য কারুর সাথে সম্পর্ক আছে। কারণ তিতির তার বরের জামায় লিপস্টিকের দাগ দেখতে পেয়েছিল। তিতির এইসব সহ্য করতে পারেনা।

অন্যদিকে তিতিরের একটা এক্সিডেন্ট হয়। তার মাথা ফেটে যায়। তিতিরকে তার বস বাঁচিয়ে নিয়ে আসে তার বাড়িতে। এদিকে সোমরাজ তিতিরের খোঁজ না পেয়ে তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে এবং পুলিশ স্টেশন অবধি পৌঁছে যায়। তবে ইতিমধ্যেই ধারাবাহিকে ঢুকেছে নতুন গল্প। তিতির নিজের পায়ে দাঁড়াবে বলে যার কাছে চাকরিতে জয়েন করেছে সেই মহিলা আর কেউ নয়, সোমরাজের আসল মা।

এই দিনের পর্বে মেয়েটির আসল পরিচয় জানার জন্য সোমরাজকে চেপে ধরে তিতির। কিন্তু সোমরা আজ কিছুতেই বলতে চায় না, মেয়েটির নাম। যতবারই তিতির সোমরাজকে জিজ্ঞাসা করে সে উত্তর দেয় আমি যদি মেয়েটার নাম বলি তাহলে সে অনেক ছোট হয়ে যাবে আর আমি এমনটা চাই না। তিতির মনে মনে ভাবতে থাকে তাহলে কি সোমরাজ এখনো ভালোবাসে মেয়েটিকে? কিন্তু সোমরাজের কাছ থেকে কোন আশানুরূপ উত্তর পায় না সে।

কিন্তু তিতির তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তাই সোমরাজ যখন ঘুমিয়ে পড়ে তখন তার ফোন নিয়ে সেই নাম্বারে মেসেজ করে তিতির। সে বলে আগামীকাল যেন মেয়েটি তার সাথে দেখা করে। হোটেলের নামও বলে দেয় তিতির। অপরদিকে তুলি সোমরাজ এর মেসেজ পেয়ে আনন্দে পাগল হয়ে যায়। তিতির মনে মনে ভাবতে থাকে এইবার তোমায় বাগে পেয়েছি, এত সহজে ছাড়বো না। সোমরাজ যাতে এসব জানতে না পারে তাই সেই নাম্বারটা তার ফোন থেকে ব্লক করে দেয় এবং মেসেজগুলো ডিলিট করে দেয়। এবার কি তবে সব সত্যিটা সামনে চলে আসবে তিতিরের?

Back to top button