টিআরপি তালিকায় বাজিমাত জি বাংলার! শীর্ষস্থান জলসার হলেও সারা টিআরপি জুড়ে জয়জয়কার সেই জি বাংলারই, খুশি ভক্তরা

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বেরিয়ে গেছে বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা। যেখানে ফল বেরোলে জানা যায় কোন ধারাবাহিক সারা সপ্তাহ ধরে দর্শকদের মন জয় করতে সক্ষম হলো। আর কোন চ্যানেলের ধারাবাহিক গুলি দর্শকদের কাছে অত্যাধিক জনপ্রিয়তা লাভ করছে। নতুন বছর পড়ার সাথে সাথেই টিআরপি তালিকার প্রথম স্থান অধিকার করে রয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। এখনো পর্যন্ত কয়েক সপ্তাহ ধরে এই স্থান থেকে টলাতে পারেনি এই ধারাবাহিককে কেও। তবে এতদিন অনুরাগের ছোঁয়ার পরেই ছিল জি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে তাকে টপকে জি বাংলার ‘নিম ফুলের মধু’ দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে। তবে প্রথম স্থান যতই স্টার জলসার ধারাবাহিক দখল করুক না কেন সারা টিআরপি তালিকা জুড়ে কিন্তু স্টার জলসার ধারাবাহিকগুলি সেভাবে ভালো ফল করতে পারেনি।

এক কথায় বলা যেতে পারে গোটা টিআরপি তালিকা জুড়ে স্টার জলসার ধ্বস নেমেছে। কয়েকটা স্লট ছাড়া সবকটি স্লটই হাতছাড়া হয়েছে স্টার জলসার। আর যে স্লটগুলি তারা পেয়েছে সেগুলিও এমন কিছু গ্যাপে লিড করতে পারেনি। তাই শীর্ষস্থান দখল করেও ততটা খুশি হতে পারছেন না জলসা ভক্তরা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জি বাংলার ভক্তরা বেজায় খুশি। প্রথম থেকে যদি একবার পুরো টিআরপি তালিকায় চোখ বোলানো যায় তাহলে দেখা যাবে জি বাংলার ধারাবাহিক গুলোর জয়জয়কার গোটা সপ্তাহ ধরে।

প্রথমেই রয়েছে ৬ টার স্লটে স্টার জলসার ‘বালিঝড়’ বনাম ‘মিঠাই’। জি বাংলার মিঠাই ধারাবাহিকটি একটা সময় ৫৬ সপ্তাহ ধরে শুধুমাত্র টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখন তার পয়েন্ট অত ভালো না থাকলেও এখনো পর্যন্ত তাকে স্লট ছাড়া কেউ করতে পারেনি। এই সপ্তাহে বালিঝড়কে একেবারে ধুলিস্যাৎ করে মিঠাই ধারাবাহিক স্লট ছিনিয়ে নিয়েছে। তারপরেই সন্ধ্যা সাড়ে ৬ টার স্লটে স্টার জলসায় হয় ‘আলতাফড়িং’ এবং জি বাংলায় হয় ‘খেলনা বাড়ি’। জি বাংলা খেলনা বাড়ি ধারাবাহিক শুরুর থেকেই টিআরপি তালিকায় ভালো ফল করছে। আর এবারেও আলতাফড়িং এর থেকে অনেক ভালো ফল করেছে খেলনা বাড়ি।

তারপরেই ৭ টার স্লটে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’ এবং জি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। গাঁটছড়া ধারাবাহিকটি একটা সময় টিআরপি তালিকায় মিঠাইকে টক্কর দিলেও বর্তমানে তার টিআরপি অনেকটাই কমে গেছে। আর এখন জগদ্ধাত্রী প্রতি সপ্তাহেই গাঁটছড়াকে টপকে ভালো ফল করছে। এরপরেই রয়েছে সাড়ে ৭ টার স্লট যেখানে স্টার জলসা হয় ‘মেয়েবেলা’ এবং জি বাংলায় হয় ‘গৌরী এলো’। জি বাংলার এই আধ্যাত্মিক ধারাবাহিকটি শুরুর প্রথম থেকেই বেশ ভালো ফল করেছে টিআরপি তালিকায়। ৮ টার স্লটে রয়েছে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ এবং জি বাংলার ‘নিম ফুলের মধু’। এই সপ্তাহে নিম ফুলের মধু দ্বিতীয় স্থান অধিকার করেছে টিআরপি তালিকায় তাই বোঝাই যাচ্ছে এই স্লট লিড করেছে জি বাংলার ধারাবাহিক।

এরপরেই ‘পঞ্চমী’কে হারিয়ে সাড়ে ৮ টার স্লট লিড করেছে ‘রাঙা বউ’এবং নটার পর থেকে সাড়ে দশটা পর্যন্ত চারটি স্লটেই লিড করছে স্টার জলসা কিন্তু অত্যন্ত কম টিআরপি পয়েন্টে। আবার ১১ টার স্লটে, ‘রাধা কৃষ্ণ’ কে হারিয়ে ‘শ্রীকৃষ্ণ লীলা’ই এগিয়ে গেছে। তাই বোঝাই যাচ্ছে পুরো টি আর পি তালিকায় জি বাংলার ধারাবাহিক গুলোর ফল অত্যন্ত ভালো স্টার জলসার গুলো থেকে।

নবাব নন্দিনী (১.৪)
গুড্ডি (২.৪) | দিদি No.1 S9 (২.১)
বালিঝড় (২.৪) | মিঠাই (৫.০)
আলতা ফড়িং (৩.১) | খেলনা বাড়ি (৫.৭)
গাঁটছড়া (৪.৪) | জগদ্ধাত্রী (৫.৮)
মেয়েবেলা (৪.৫) | গৌরী এলো (৫.৬)
বাংলা মিডিয়াম (৪.৫) | নিম ফুলের মধু (৫.৯)
পঞ্চমী (৪.৭) | রাঙা বউ (৫.৪)
এক্কা দোক্কা (৪.৪) | সোহাগ জল (৪.৩)
অনুরাগের ছোঁয়া (৭.০) | তোমার খোলা হাওয়া (৩.৩)
হরগৌরী পাইস হোটেল (৫.১) | ইচ্ছে পুতুল (৩.১)
গোধূলি আলাপ (২.৮) | মন দিতে চাই (২.৭)
রাধাকৃষ্ণ (১.১) | শ্রীকৃষ্ণ লীলা (১.৭)

Back to top button