মা না হতে পেরে মিঠাইকে দায়ী করছে তোর্সা! তবে কি আবার তোর্সা আর মিঠাইয়ের সম্পর্কে তিক্ততা আসবে? আসন্ন পর্ব ফাঁস হতেই চিন্তিত দর্শক

টিআরপি তালিকায় স্থান ওঠানামা করছে ‘মিঠাই’-র। দর্শক মনে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টিম ‘মিঠাই’। গল্পে কিছুদিন আগেই এসেছে নতুন মোড়। তার মাঝে মিঠাই শেষ হয়ে যাওয়ার দুঃখে বেশ শোকাহত দর্শক মহল। মিঠাই এমন একটি ধারাবাহিক যেটি দীর্ঘ দুই বছর ধরে মানুষের মনে সমান ভাবে জায়গা ধরে রেখেছে।
টিআরপির চোরা স্রোতে ডুবে গিয়েছে অনেক ধারাবাহিক। বহু ধারাবাহিক শুরু হওয়ার সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে কেবলমাত্র টিআরপি কম থাকার দরুন। আর সেখানে মাথা উঁচু করে বছরের পর বছর মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছে মিঠাই। কোথাও কখনো এতোটুকু খামতি হতে দেয়নি এই ধারাবাহিক। গল্পে নিয়ে আসছে একের পর এক চমক।
কিছুদিন ধরেই চলছিল মিঠির বিবাহ অভিযান পর্ব। সেখানে একটা জোচ্চোরের হাত থেকে মিঠিকে বাঁচিয়ে ডক্টর রোহিত এর সাথে তার বিয়ে দেয় সিদ্ধার্থ আর মিঠাই। এবার মিঠির নতুন সংসার গুছিয়ে দেওয়ার দায়িত্বটাও মেনে নিয়েছে মিঠাই। তাই কিভাবে শশুর বাড়িতে মেয়েটি ভালো থাকবে তার চিন্তায় এখন ঘুম উড়ে গেছে মিঠাই উচ্ছে বাবুর।
এই সবকিছুর মাঝে কোথাও যেন সিধাই মোমেন্টকে ভীষণভাবে মিস করছিল দর্শক। দর্শকদের সেই আশাকে পূর্ণ করতেই ধারাবাহিক নির্মাতারা বেশ কিছু সিধাই মোমেন্ট ইতিমধ্যেই দর্শকদের সামনে উপস্থাপন করেছে। কিন্তু এর মাঝেই মিঠাইয়ের জীবনে আবার কোন নতুন ঝড়ের আভাস দিচ্ছে তোর্সা?
মিঠাইয়ের জীবনে সত্যি শান্তি নেই। শুরু থেকে একের পর এক বাধা বিপত্তি পার করে আসতে আসতে আজ সত্যি ক্লান্ত মিঠাই। আগামী পর্বের ঝলক দেখে বেশ চিন্তিত দর্শক মহল। আগামী পর্বের ঝলকে দেখা গেল কাঁদছে তোর্সা। জেম্মার চোখের জল মুছে দিতে তার কাছে এসেছে মিঠাইয়ের ছেলে মেয়ে। তারা চলে যেতে মিঠাইকে তোর্সা বলে ওঠে “আমার জীবনের সমস্ত অপূর্ণতার জন্য দায়ী তুমি”, সেই মুহূর্তে সেখানে আসে উচ্ছেবাবু। মিঠাই তখন উচ্ছে বাবুকে বলে “বাচ্চারা জেমমার চোখের জল মছাতে এসেছিল আমি কিছু করিনি”। কেন বারবার নিজের অপূর্ণতার জন্য মিঠাইকেই দোষারোপ করে তোর্সা?

