এই সপ্তাহে টিআরপিতে ঘটতে চলেছে বিরাট বদল, কোন ধারাবাহিক এগিয়ে থাকবে আর কোন ধারাবাহিক আবারো মুখ থুবড়ে পড়বে জেনে নিন

বাংলা টেলিভিশনে (Bengali Television) চলছে জোরদার লড়াই। এসে গেছে বাংলা ধারাবাহিকের (Bangla Serial) টিআরপির তালিকা। সপ্তাহের এদিনের অপেক্ষায় থাকেন টেলিভিশনের বহু দর্শক। আর মেগা সিরিয়ালের সপ্তাহের মার্কশিট প্রকাশ্যে আসলেই হইচই শুরু করে দেন তারা। তবে আইপিএল (IPL)-এর জন্য সব মেগার নম্বরই কমেছে। জানুন আপনার প্রিয় মেগা কেমন স্কোর করেছে।

টিআরপি থেকে বোঝা যায় মানুষ কোন ধারাবাহিককে ঠিক কতটা পছন্দ করছেন। আইপিএলের জন্য ধারাবাহিক গুলির টিআরপিতে অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। অনেক ধারাবাহিক সরে গেছে তার নিজের জায়গা থেকে আবার কিছু কিছু ধারাবাহিক উঠে এসেছে উপরে তালিকায়। এখন দেখার বিষয়, টিআরপিতে কোন ধারাবাহিক সেরা এবং কোন ধারাবাহিকের অবস্থা খুব খারাপ।

সন্ধ্যা ছটায় মিঠাইয়ের জয় আর বালিঝড়ের পরাজয় মানুষের অজানা নয়। কয়েক সপ্তাহ ধরে এমনটাই হয়ে আসছে। পুরন জুটি ফিরিয়ে এনিও মিঠাই কে টেকা দিতে পারিনি এখনো এই ধারাবাহিক। উল্লেখ্য কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে বালিঝড়। কমলা শ্রীমান পৃথ্বীরাজের টিআরপি, একটু বেশি থাকলেও খেলনা বাড়িতে টেক্কা দিতে পারিনি তারা। বেশ কিছুটা এগিয়ে গেছে খেলনা বাড়ি।

গাটছড়ার টিআরপি বেশ কয়েক সপ্তাহ ধরে কমই ছিল আর এবার ফির গার ছড়াকে টেক্কা দিয়েছে জগদ্ধাত্রী। অনেকগুলো পয়েন্টে এগিয়ে আছে এই ধারাবাহিক। অন্যদিকে মেয়েবেলা এবং গৌরী আলোর মধ্যেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে বেশ কিছুটা টিআরপি নিয়ে এগিয়ে রয়েছে গৌরী এলো ধারাবাহিকটি। বিদেশ যাওয়া ব্যর্থ বাংলা মিডিয়ামের কারণ অনেক বেশি টিআরপি নিয়ে জয়লাভ করেছে নিম ফুলের মধু। জাস্ট স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, একান্নবর্তী পরিবারের জমজমাট ব্যাপার-স্যাপারই দর্শকদের মনে বাংলা মিডিয়ামের থেকে অনেক বেশি দাগ কাটতে পারছে।

অন্যদিকে ধারণা করা হচ্ছে একসাথে জয়লাভ করবে পঞ্চমী আর রাঙা বউ। অন্যদিকে সোহাগ জলকে পরাজিত করে অনেকটাই এগিয়ে রয়েছে এক্কাদোক্কা ধারাবাহিক। মুকুটের টিআরপিতে এসেছে অনেকটাই বদল অনেকটা উঁচুতে উঠেছে মুকুট। তবে অনুরাগের ছোঁয়ার থেকে অনেকটাই নিচে রয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে হাড্ডাহাড্ডি টক্কর চলছে হরগৌরী পাইস হোটেল ও উচ্চ পুতুলের মধ্যে। সবশেষে বেশ জমজমাট গোধুলিওয়ালা এবং মন দিতে চাই উভয় ধারাবাহিকই। কিন্তু তার মধ্যেও গোধূলি আলাপ বেশ কিছুটা এগিয়ে রয়েছে।

Back to top button