প্রাক্তন স্বামী বিয়ে করে সুখে সংসার করছেন, কিন্তু দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসা নিয়ে কি সিদ্ধান্ত জগদ্ধাত্রীর সাংভির? প্রথমবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রেরণা

১৩-১৪ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন ছোটপর্দায় অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। বর্তমানে জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের নায়কের বোন সাংভী চরিত্রে অভিনয় করছেন। জগদ্ধাত্রীতে প্রেরণা’র অভিনয় দর্শকমহলে ভালোই প্রশংসা পাচ্ছে।
বর্তমানে ছোটপর্দায় একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের অভিনয় শুরুটা হয়েছিল মুখ্য চরিত্র দিয়ে। এর আগে ‘খুকুমণি হোম ডেলিভারি’তে কৃতির চরিত্রে অভিনয় করতে দেখা যায়। একাধিক ধারাবাহিকে পজেটিভ-নেগেটিভ চরিত্রে নিজের অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা দখল করে নিয়েছে এই মেয়েটি।
সম্প্রতি শুটিংয়ের ফাঁকে তার একটি সাক্ষাৎকার গ্রহণ করে একটি সংবাদমাধ্যম। সেই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় এখনো কেন বিয়ের কথা ভাবছেন না প্রেরণা? এখানে বলে রাখি ২০১৬ সালে জনপ্রিয় টলি অভিনেতা ইন্দ্রনীলের সাথে বিয়ে হয় প্রেরণা ভট্টাচার্যের। কিছুদিনের মধ্যেই সম্পর্কে ফাটল ধরে তাদের। এবং বিবাহ বিচ্ছেদ ঘটে। সম্প্রতি ইন্দ্রনীলের সাথে বিয়ে হয় আরেক জনপ্রিয় টলি অভিনেত্রী সায়ন্তনীর।
তবে অতীতই কি তাকে নতুন সম্পর্কে জড়াতে দিচ্ছে না? তিনি বললেন “আমার নতুন করে কিছু করার ইচ্ছে নেই এমনটা নয় অবশ্যই আছে, আমিও চাই নতুন করে শুরু করতে, আমিও চাই আমি কেন সবাই চায় তার জীবনে কেউ একটা আসুক জীবনসঙ্গী বা লাইফ পার্টনার। কিন্তু এখনো অবধি আমার মধ্যে ক্লিক করছে না কিছু। কালকে সেভাবে মনে হচ্ছে না যে হ্যাঁ এইতো একই খুঁজছিলাম।”
এছাড়াও তিনি বললেন তিনি নিজের সঙ্গে অনেক বেশি ইউজ টু হয়ে গিয়েছেন। তার মধ্যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট বা আত্মনির্ভরশীলতা অনেক বেড়ে গেছে। তাই তার সঙ্গে মানিয়ে নিতে পারে এমন কাউকে তার দরকার এবং পাশাপাশি সেও যাতে তার জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে এমনটাও হতে হবে। যতদিন না অব্দি এরকম কিছু হচ্ছে বা এমন কাউকে পাওয়া যাচ্ছে ততদিন অব্দি একাই থাকবেন অভিনেত্রী।

