অনুরাগের ছোঁয়ার দিন শেষ, এখন শুধু শিমুল পর্না! টিআরপির প্রথম পাঁচে রয়েছে দারুণ বদল, জেনে নিন আজকের টিআরপিতে কারা হল সেরা!

বর্তমানে বাংলা টেলিভিশনের প্রতিটি ধারাবাহিক থেকে নন ফিকশন শোয়ের ভবিষ্যৎ নির্ভর করে টিআরপি তালিকার ওপর। আর সেই টিআরপি তালিকা প্রকাশ পায় প্রতি সপ্তাহের বৃহস্পতিবার। দীর্ঘ কয়েক মাস ধরে দেখা গেছিল স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছিল।
কিন্তু সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়া তার স্থান হারিয়েছে। এবং সেই স্থানে দেখা যাচ্ছে জি বাংলার একাধিক ধারাবাহিককে কখনো জগদ্ধাত্রী অথবা কখনো কার কাছে কই মনের কথা আবার কখনো নিম ফুলের মধুকে। যেমন গত সপ্তাহে যুগ্ম ভাবে শীর্ষস্থান দখল করেছে কার কাছে কই মনের কথা এবং নিম ফুলের মধু। আর অনুরাগের ছোঁয়া পৌছে গিয়েছিল চতুর্থ স্থানে।
তাই এই সপ্তাহে টিআরপি তালিকা কি হবে তাই নিয়ে মুখিয়ে রয়েছে দর্শকরা! তারপরেই অবশ্য কিছুটা দূরে তালিকায় অবস্থান করছে ফুলকি এবং সন্ধ্যাতারা। আবার সেই তালিকায় মাঝে মাঝে স্নান করে নিয়েছে স্টার জলসার লাভ বিয়ে আজকাল এবং জল থৈথৈ ভালোবাসা। আবার কখনো হরগৌরী পাইস হোটেল।
তাই এই সপ্তাহে টিআরপি তালিকা নিয়ে রীতিমতো উত্তেজনা ছিল তুঙ্গে। আর তাই নিয়েই জানা যাক এই সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম পাঁচে কোন কোন ধারাবাহিক এসেছে। প্রথম স্থান অধিকার করেছে জগদ্ধাত্রী, দ্বিতীয় স্থানে নিম ফুলের মধু, তৃতীয় স্থানে কার কাছে কই মনের কথাও ফুলকি, চতুর্থ স্থানে তোমাদের রানী, পঞ্চম স্থানে সন্ধ্যাতারা।
1st •• জগদ্ধাত্রী ৭.৭
2nd •• নিম ফুলের মধু ৭.১
3rd •• ফুলকি / কার কাছে কই ৭.০
4th •• তোমাদের রাণী ৬.০
5th •• সন্ধ্যাতারা ৫.৯

