পোখরাজ রঞ্জাবতীর বিয়ে হতেই ‘সোহাগ জলে’র কাছ থেকে স্লট নিল ‘এক্কাদোক্কা’! এই সপ্তাহের টিআরপি তালিকায় রইলো বড় চমক

বর্তমানে টিআরপি তালিকায় খুব একটা বেশি পরিবর্তন হতে লক্ষ্য করা যাচ্ছে না। প্রায় প্রতি সপ্তাহেই প্রথম পাচা দেখতে পাওয়া যাচ্ছে একই ধারাবাহিকদের। নতুন বছর পড়ার থেকে শুরু করে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছে। এছাড়া দ্বিতীয় স্থান থেকে শুরু করেছে জি বাংলার বেশ কয়েকটি ধারাবাহিক প্রথম পাঁচে অন্যান্য ধারাবাহিক এলে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে জগদ্ধাত্রী, নিম ফুলের মধু,গৌরী এলো এবং খেলনা বাড়িকে।
তবে বর্তমানে টিআরপি তালিকায় কোন ধারাবাহিক শীর্ষ স্থান দখল করল বা প্রথম ৫ এ কোন কোন ধারাবাহিক রইল সেগুলি ছাড়াও বেশ গুরুত্বপূর্ণ বিষয় হলো স্লট লিড করতে পারলো কোন ধারাবাহিক বা কোন চ্যানেল। এই নিয়ে দেখতে গেলে বেশিরভাগ স্লট লিডারই হয়েছে জি বাংলা। তবে কয়েক সপ্তাহ পরে আবার একবার স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার ধারাবাহিক থেকে স্লট ছিনিয়ে নিয়েছে।
বুঝতেই পারছেন এখানে বলা হচ্ছে স্টার জলসা ধারাবাহিক এক্কাদোক্কাকে নিয়ে। প্রথম থেকেই রাধিকা পোখরাজের জুটি নিয়ে বেশ ভালই জনপ্রিয়তা পেয়েছিল এক্কাদোকা কিন্তু মাঝে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। গল্পে নায়ক নায়িকা ছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ পার্শ্ব নায়ক নায়িকা ঢুকিয়ে রীতিমতো বিরক্তি সৃষ্টি করে দিয়েছিল লেখিকা।
যা নিয়ে কম বিতর্ক হয়নি দর্শকমহলে। এমনকি স্লট হারিয়ে ফেলে জি বাংলার ধারাবাহিক সোহাগ জলের কাছে তারপর এই ভক্তরা বলতে শুরু করেছিল যে লেখিকা নিজে হাতেই এত সুন্দর গল্পটাকে নষ্ট করলেন। কিন্তু এবার মনে হচ্ছে গল্প অন্যদিকে মোড়ে নিয়েছে কিছুদিন আগেই দেখা গেছে পোখরাজ ও রঞ্জাবতীর বিয়ে হয়ে গেছে। কিন্তু রাধিকা আর ডাক্তার গুহ কি এবার জুটি হবে সেই নিয়ে বেশ প্রশ্ন চিহ্ন উঠেছে দর্শকমহলে। তবে এই সপ্তাহে এক্কাদোক্কার ভক্তরা বেশ খুশি।
তবে এত কিছু বলতে গেলে একটা সময় যে লীনা গাঙ্গুলীর লেখা ধারাবাহিক টিআরপি লিডার থেকে শুরু করে প্রথম পাঁচের মধ্যেই থাকতো টিআরপি তালিকায়। সেই লেখিকার লেখা ধারাবাহিক এখন স্লট পর্যন্ত পাচ্ছে না। এই মুহূর্তে স্টার জলসায় তার লেখা তিনটি ধারাবাহিক চলছে এক্কাদোক্কা গুড্ডি এবং বালিঝড়। আর তিনটের মধ্যে এক্কাদোক্কা ছাড়া প্রত্যেকটি স্লট হারা এবং টিআরপি তালিকায় অত্যন্ত খারাপ ফল।

