বড় ছেলে বউ হিসাবে স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীকে মেনে নিল রাজনাথ! মুখার্জি বাড়ির বড় বউ হিসেবে দায়িত্ব তুলে দিলে তার হাতে! টিভির আগেই ফাঁস পরবর্তী পর্ব

বর্তমানে টেলিভিশনের চ্যানেলগুলিতে অনেক নতুন নতুন ধারাবাহিক জায়গা করে নিচ্ছে। তাদের মধ্যে কেউ টিকে থাকতে পারছে আবার কেউ চিরতরে নিজের জায়গা হারাচ্ছে। এই হারজিতের খেলায় যে ধারাবাহিকটি অত্যন্ত সফলভাবে এখনো টপ করে যাচ্ছে সেটি হল জগদ্ধাত্রী। এটা কোন সাধারণ মেয়ের শাশুড়ির অত্যাচারে কেঁদে ভাসানোর গল্প নয়।
এটা হল এমন এক অ্যাকশন কুইন এর গল্প যাকে পছন্দ করছে বাবা জেঠুরাও। যে ধারাবাহিক যতই ভালো প্লট আনুক না কেন টিআরপিতে একবার পড়ে গেলে সেই ধারাবাহিকের পতন কেউ আটকাতে পারে না। এমনি করে বেশ কিছু ধারাবাহিক শুরুতেই শেষ হয়ে গিয়েছে কেবলমাত্র টিআরপিতে নিজের জায়গা পাকা করতে পারিনি বলে। তবে তাদের থেকে শতযোজন দূরে জগদ্ধাত্রী। শুরু থেকে এখনো অব্দি বেশিরভাগ সময়েই চ্যানেল টপার হয়ে আসছে এই ধারাবাহিক।
শুরু থেকেই নিজের অন্যান্য কাজের পাশাপাশি জগধাত্রীর লক্ষ্য ছিল সয়মভুক্র তার নিজের বাড়িতে বড় ছেলের সম্মান ফিরিয়ে দেওয়া। কারণ ছেলে হিসেবে কখনোই তার সৎ মা মেনে নেয়নি তাকে। সব সময় অপদস্ত করার চেষ্টা করে গিয়েছে। আর যখন নিজের প্রয়োজন পড়েছে তখন স্বার্থপরের মত মিথ্যে মা হওয়ার ছলনা করেছে স্বয়ম্ভুর সৎ মা।
এই সবকিছুকে অতিক্রম করে সব সময় নিজের স্বামীর পাশে থেকেছে জগদ্ধাত্রী। এবং সমস্ত অন্যায়কে প্রতিরোধ করে গেছে সে। এতদিনকার এত লড়াইয়ের ফল হিসেবে জগদ্ধাত্রী পেতে চলেছে নিজের যোগ্য সম্মান। কষ্ট করলে কেষ্ট মেলে এই প্রবাদ বাক্যটি তার জীবনে যেন একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে।
এতদিন ঠিক যে কারণে জগদ্ধাত্রীরা এত লড়াই সেই কারণকে পূর্ণতা দিল রাজনাথ। জগদ্ধাত্রীকে বাড়ির বড় বউ এবং স্বয়ম্ভুকে বাড়ির বড় ছেলে হিসেবে মেনে নিয়েছে রাজনাথ। সাংভির বিদায় বেলায় জগদ্ধাত্রী রাতে বরণ ডালা তুলে দেয়া হল সাংভিকে বরণ করার জন্য। এমন মধুর দৃশ্য দেখার জন্যই এতদিন অপেক্ষা করেছিলেন দর্শকরা।

