টিআরপি তালিকায় আবার পর্ণার জয়জয়কার! জলসার ভরাডুবিতে জি বাংলার মেগর বাজিমাত, জানুন আজকের টিআরপি তালিকা

বাংলা টেলিভিশন (Bengali television) সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো টিআরপি (TRP) তালিকা। সেই টিআরপি তালিকা প্রত্যেক সপ্তাহে ফলাফল জানার জন্য দর্শকরা মুখিয়ে থাকেন। বর্তমানে বাংলা টেলিভিশনের প্রতিটি ধারাবাহিক এবং ননফিকশনাল শোয়ের ভবিষ্যৎ নির্ধারণ করে টিআরপি তালিকা।
বর্তমানে টিআরপি তালিকায় যে সকল ধারাবাহিক দারুন ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম হলো ফুলকি, জগদ্ধাত্রী, নিম ফুলের মধু, গীতা এলএলবি প্রভৃতি। একটি বিষয় হয়তো দর্শকের নজর এড়ায়নি, সেটি হলো প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম পাঁচ জুড়ে বেশিরভাগ ধারাবাহিকই জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। আর প্রতিপক্ষ চ্যানেলগুলির টিআরপি অনেকাংশে পিছিয়ে পড়েছে।
বাংলার ধারাবাহিক প্রেমী ভক্তরা প্রত্যেক সপ্তাহে গোটা ছটা দিন অপেক্ষা করে বসে থাকে টিআরপি তালিকার জন্য। কারণ এই দিন তারা জানতে পারে তাদের পছন্দের মেগা তার প্রতিপক্ষকে হারিয়ে সেরার আসন দখল করতে পারলো কিন। প্রায় প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে এই তালিকা প্রকাশ পায়। তবে কোনো কোনো সপ্তাহে বিশেষ কারণ বশত বৃহস্পতিবার প্রকাশ না পেয়ে তারপরের দিন অথবা অন্য কোন দিনও এই তালিকা প্রকাশ পেতে পারে।
এই সপ্তাহের তালিকা প্রকাশ পাচ্ছে আজ। তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কে জয়ী হলো আর কে ছিটকে গেলো প্রতিযোগিতা থেকে। এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিক। এই মেগা প্রাপ্ত নম্বর ৭.৭ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৬
টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে একসময়ের নাম্বার ওয়ান ধারাবাহিক জগদ্ধাত্রী। এই মেগর প্রাপ্ত নম্বর ৭.৫ পেয়ে এই তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে গীতা এলএলবি। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে।ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯।
1st •• নিম ফুলের মধু ৭.৭
2nd •• ফুলকি ৭.৬
3rd •• জগদ্ধাত্রী ৭.৫
4th •• গীতা LLB ৭.০
5th •• কোন গোপনে মন ভেসেছে ৬.৯
Trending সিরিয়াল
জগদ্ধাত্রী মহাপর্ব ৭.৮
জল থই থই ভালোবাসা ৫.৬
আলোর কোলে ৫.০

