শ্বশুর শাশুড়িকে এক করতে গিয়ে নিজের সংসার ভেঙে ফেললো তিতির! মালিনীর চক্রান্তে সোমরাজ আবার বিয়ে করলো তুলিকে?

টেলিভিশনের পর্দায় জি বাংলা চ্যানেলে (Zee Bangla) এই বছরের জানুয়ারি মাসেই সম্প্রচার হওয়া শুরু হয়েছে ‘মন দিতে চাই’ (Mon Dite Chai)। ধীরে ধীরে দর্শকদের মধ্যে জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের যে জুটি অভিনয় করছেন তারা সম্পূর্ণ নতুন। এই ধারাবাহিকে এই প্রথম দর্শক অভিনেত্রী অরুনিমা হালদার আর অভিনেতা ঋত্বিক মুখার্জীকে জুটিতে পেলেন। শুরুতে তেমন একটা গুরুত্ব না পেলেও একটু একটু করে এই জুটি দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে তারা।

ধারাবাহিকের নায়ক এবং নায়িকা অর্থাৎ তিতির আর সোমরাজের মধ্যে কোন ভালোলাগা বা ভালোবাসা ছিল না। তাদের বিয়েটা হয়েছিল একে অপরের অসম্মতি নিয়ে। কেউ কাউকে বিয়ে করতে চায়নি। কিন্তু ভাইয়ের ভালোবাসা বাঁচাতে গিয়ে সোমরাজ তিতিরের সিঁথিতে সিঁদুর দিয়ে দেয়। প্রথমে তিতির রাজি না থাকলেও পরে সে মেনে নিতে বাধ্য হয়। কিন্তু পরিস্থিতি অনেকটা বদলায় এবং একে অপরকে ভালবাসতে শুরু করে তারা।

সম্প্রতি এই ধারাবাহিকে একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়। যা দেখে মন ভেঙ্গে যায় দর্শকদের। এখানে দেখা যায় শ্বশুরমশাইয়ের জীবনটাকে তার ভালোবাসার মানুষের সাথে বেঁধে দিচ্ছে তিতির। ঠিক তখনই ঘরে প্রবেশ করে মালিনী। ঘরে ঢুকেই সেই তিতির কে বলে, “শ্বশুরের ঘর গড়তে গড়তে এবার নিজের ঘরটাই ভেঙে ফেললে তিতির?”

আর এর পরেই ঘরে ঢোকে সোমরাজ। তবে সে একা নয়, তার পাশে কনের সাজে তিতিরের মাসির মেয়ে তুলি। এমন কাণ্ড দেখার পর পায়ের নিচ থেকে মাটি সরে যায় তিতিরের। এইতো একটু একটু করে তিতির ভালবাসতে শুরু করেছিল সোমরাজকে। সেই ভালোবাসা মূল্য না দিয়ে একি করে বসল সোমরাজ? মালিনীর কথায় সে বিয়ে করে বসলো তুলিকে।

এমন দৃশ্য দেখার পর ভয়ংকর রেগে যায় দর্শকমহল। বিরূপ মন্তব্যে ভরে যায় সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স। কেউ বলেন, “সোমরাজ একটার পর একটা ভুল করবে আর তিতির কষ্ট পাবে,” আবার কারো মতে, “তিতিরের যোগ্য নয় সোমরাজ।” অনেকেই বলছেন, “আবার ধারাবাহিকে এক নায়কের দুই বউ, আর দেখবো না এই ধারাবাহিক।”

Back to top button