প্রকাশ্যে পরিণীতার টাইম স্লট! টিআরপি টপার মেগার ঘাড়েই কো’প বসিয়ে আসছে পরিণীতা!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক চমক। জি বাংলার পর্দায় আসছে সেই এক ঝাঁক নতুন ধারাবাহিক (New Serial)। কিছুদিন আগেই শুরু হয়েছিল অন্বেষা ঋত্বিকের নতুন ধারাবাহিক আনন্দী। যা বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তারপর কিছুদিন আগে মুক্তি পেয়েছিল উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নবাগতা অভিনেত্রী ঈশানী চক্রবর্তী (Ishani Chakraborty) আসন্ন ধারাবাহিক পরিণীতার প্রোমো ভিডিও। নতুন ধারাবাহিক পরিণীতার প্রোমো ভিডিও দেখার পর সকলের মধ্যেই বেশ উত্তেজনায় রয়েছে এই ধারাবাহিক নিয়ে।
প্রথমত এই ধারাবাহিক জি বাংলার প্রোডাকশন হাউজের তরফ থেকে শুরু হচ্ছে। আর দ্বিতীয়ত এই ধারাবাহিকে নায়ক চরিত্রে থাকছেন অভিনেতা উদয় প্রতাপ সিং। যাকে এতদিন পর্যন্ত আমরা নায়ক নায়িকার ভাই, দেওর এবং অন্যান্য পার্শ্ব চরিত্রে দেখতে পেয়েছিলেন দর্শক। অবশেষে নায়ে চরিত্রে ধরা দিচ্ছে উদয়।
ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখার পরেই বোঝা গিয়েছিল একটি অন্যরকম গল্প নিয়ে আসছে পরিণীতা। পারিবারিক গল্প ঘিরেই তৈরি হবে এই ধারাবাহিক। তবে নায়ক নায়িকার সম্পর্ক এখানে একেবারে অন্যরকম ভাবে তুলে ধরা হবে। আর সেটা দেখার জন্যই দর্শক অপেক্ষা করে রয়েছেন। তবে ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে আসার পর থেকেই দর্শকের মনের প্রশ্ন উঠেছিল কবে এই ধারাবাহিক শুরু হবে টিভির পর্দায়। আর কোন সময় দেখা যাবে।
সামনে এলো পরিণীতা ধারাবাহিকের সময় এবং দিনক্ষণ
তবে এবারে দর্শকদের সব অপেক্ষার অবসান হল। জানা গেল নতুন ধারাবাহিক পরিণীতা শুরু হওয়ার সময় এবং দিনক্ষণ। জি বাংলার বেঙ্গল টপার ধারাবাহিকের ঘাড়ে নিশ্বাস ফেলেই শুরু হচ্ছে এই নতুন ধারাবাহিক। একসময় টানা টিআরপি তালিকায় বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রীর টাইম স্লট কেড়ে নিল পরিণীতা। আগামী ১১ই নভেম্বর থেকে শুরু হচ্ছে উদয় এবং ঈশানির নতুন ধারাবাহিক পরিণীতা। প্রতিদিন সন্ধের সাতটায় এই ধারাবাহিক সম্প্রচারিত হবে জি বাংলার পর্দায়। আর এই খবর সামনে আসার পর থেকে দর্শকদের মনে প্রশ্ন উঠেছে তবে কি তাদের পছন্দের ধারাবাহিক জগদ্ধাত্রী শেষ হয়ে যেতে চলেছে, যদিও সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
আরও পড়ুন: শিউলির হাতে মা’র খেয়ে মাটিতে ছিটকে পড়ল আঁখি! বোনকে রক্ষা করতে আসবে তো ঝিলিক?
কারণ জগদ্ধাত্রীতে আগামী দিনের নতুন গল্প আসতে চলেছে। অন্যদিকে নিম ফুলের মধু ধারাবাহিক শেষ সবার কথা শোনা যাচ্ছিল অনেকদিন ধরে। এবারে কোন ধারাবাহিকের ওপর কোপ পড়তে চলেছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। জগদ্ধাত্রী ধারাবাহিকের কর্তৃপক্ষর তরফ থেকে এখনই এই ধারাবাহিক শেষ সবার সিদ্ধান্ত নেওয়া হয়নি। সুতরাং জগদ্ধাত্রী ধারাবাহিকের টাইম স্লট চেঞ্জ হতে পারে। এবারে দেখার অপেক্ষায় আগামী দিনে কি হয়।

